ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব অনুমোদন করেছে।
শনিবার এ হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানায় তারা।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতি বিদ্রোহীরা প্রায়ই ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে। পাল্টা জবাবে ইসরায়েলও হুতিদের অবস্থানে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। গত বৃহস্পতিবার গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
চলমান সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে জুলাইয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে প্রণয়ন করা সাত পৃষ্ঠার ওই ঘোষণায় ১৪২টি দেশ পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পাশাপাশি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ এবং খাদ্যসঙ্কট সৃষ্টিকে ‘অমানবিক’ হিসেবে উল্লেখ করে উভয় পক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। একইসঙ্গে, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সময়সীমা নির্ধারিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা
১১ ঘণ্টা আগে
অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
২০ ঘণ্টা আগে
পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’
২১ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
১ দিন আগে