ডেস্ক, রাজনীতি ডটকম

গুজরাট রাজ্যের আহমেদাবাদে প্লেন বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ একটি পোস্টে তিনি বলেছেন, “আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদের হতবাক এবং দুঃখিত করেছে। হৃদয়বিদারক এই ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
“এই দুঃখের মুহূর্তে, আমার চিন্তাভাবনা সকল ভুক্তভোগীর সঙ্গে আছে,” যোগ করেন মোদি।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি।”
জানা গেছে, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়। এ সময় প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী ও বাকি ১০ জন ছিলেন কেবিন ক্রু।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর প্লেনটি বিধ্বস্ত হয়। এটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। সূত্র: বিবিসি

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে
৭ ঘণ্টা আগে
টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স
১৪ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে