ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালিতে পালটাপালটি হামলা আর উপসাগরীয় অঞ্চলে অব্যাহত সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান যুদ্ধ অবসানে দেওয়া তাদের সবশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে ইরান শুক্রবারই জবাব দিতে পারে।
ইতালির রোমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, আজই (শুক্রবার) আমরা কিছু জানতে পারি। আমরা তাদের কাছ থেকে জবাব আশা করছি… আশা করছি এটি এমন কিছু হবে যা আমাদেরকে একটি আলোচনার প্রক্রিয়ায় নিয়ে যেতে পারে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তেহরান এখনো মার্কিন প্রস্তাব বিষয়ে তাদের প্রতিক্রিয়া নিয়ে ভাবছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কো রুবিও যখন রোমে শান্তিচুক্তি নিয়ে আশাবাদ জানাচ্ছেন, তখনো হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা চলছে। সংযুক্ত আরব আমিরাতেও নতুন করে হামলার ঘটনা ঘটেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানি বাহিনী ও মার্কিন জাহাজের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরে তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানায়, পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবে আমেরিকানরা আবার উপসাগরে প্রবেশ করে ইরানি জাহাজে ঝামেলা তৈরি করলে আরও সংঘর্ষ হতে পারে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান-সংশ্লিষ্ট দুটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো একটি ইরানি বন্দরে ঢোকার চেষ্টা করছিল। এক মার্কিন যুদ্ধবিমান জাহাজ দুটির ধোঁয়া নির্গমন চিমনিতে আঘাত করলে সেগুলো ফিরে যেতে বাধ্য হয়।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে। অন্যদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের বিরুদ্ধে অবরোধ আরোপ করে।
নতুন সংঘর্ষের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে। তবে সপ্তাহ জুড়ে দাম এখনো প্রায় ৬ শতাংশ কম অবস্থায় রয়েছে। কারণ একদিকে সংঘর্ষ, অন্যদিকে কূটনৈতিক অগ্রগতির খবরে বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, সাম্প্রতিক সংঘর্ষ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। ওয়াশিংটন এখন তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে, যেন যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করা এবং পরে আরও জটিল বিষয়, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করা যায়।
ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করার সময় মার্কিন নৌ বাহিনীর তিনটি ডেস্ট্রয়ারের ওপর হামলা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র পালটা জবাব দেয়।
ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, বিশ্বমানের তিনটি মার্কিন ডেস্ট্রয়ার অত্যন্ত সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যদিও তাদের ওপর হামলা হয়েছিল। তিনটি ডেস্ট্রয়ারের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষতি হয়েছে।
পরে ওয়াশিংটনে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ তারা আমাদের সঙ্গে ছেলেখেলা করেছে। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।
ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা এবং পরে তা স্থগিত করার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার বলেন, প্রতিবার যখন কূটনৈতিক সমাধান সামনে আসে, যুক্তরাষ্ট্র তখনই বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়।
ইরানের যৌথ সামরিক কমান্ড দাবি করেছে, মার্কিন বাহিনী একটি ইরানি তেলবাহী জাহাজ ও আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি কেশম দ্বীপ ও আশপাশের উপকূলীয় এলাকায় বেসামরিক স্থাপনায় বিমান হামলার অভিযোগ করা হয়েছে।
তাদের দাবি, এর জবাবে ইরানি বাহিনী হরমুজ প্রণালির পূর্ব অংশ ও চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়েছে।
খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র বলেন, ইরানি হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে সেন্টকম দাবি করেছে, তাদের কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।
ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালির কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌ বাহিনীর হামলায় একজন নিহত, ১০ জন আহত ও আরও চারজন নিখোঁজ হয়েছেন।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলছে।
সংঘর্ষ শুধু জলপথেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন প্রতিহত করেছে। এতে তিনজন আহত হয়েছেন।
যুদ্ধ চলাকালে ইরান একাধিকবার আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আমিরাত যাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। সেই হামলাগুলো আরও বেড়ে যায় ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করার পর।
সর্বশেষ মার্কিন প্রস্তাবে প্রথমে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার কথা বলা হয়েছে। এরপর ওয়াশিংটনের মূল দাবিগুলো, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে আলোচনা হওয়ার কথা।
গত সপ্তাহে তেহরানও একই ধরনের প্রস্তাব দিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
ট্রাম্প দাবি করেন, ইরান তার এই দাবিও মেনে নিয়েছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তিনি বলেন, এর কোনো সুযোগ নেই। তারা এটা জানে এবং মেনেও নিয়েছে। এখন দেখা যাক তারা এতে সই করতে প্রস্তুত কি না।
যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।
চুক্তি কবে হতে পারে— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, নাও হতে পারে, আবার যেকোনো দিনই হতে পারে।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সে কারণেই ট্রাম্পের এ পিছু হটা।
১১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের অভিন্ন শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি। শিল্প এমন একটি শক্তিশালী মাধ্যম, যা সীমান্তের গণ্ডি পেরিয়ে মানুষের মধ্যে সংলাপ, সহমর্মিতা ও সম্প্রীতির ক্ষেত্র তৈরি করে।
১২ ঘণ্টা আগে
তুরস্কের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ‘ইয়িলদিরিমহান’। তুর্কি ভাষায় ইয়িলদিরিম মানে হচ্ছে ‘বজ্র’, আর ইয়িলদিরিমহান মানে হলো ‘বজ্রের শাসক’। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এটি প্রদর্শনের জন্য সামনে এনেছে।
১৩ ঘণ্টা আগে
এ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে তিনি ইরানের প্রতি হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন, দ্রুত চুক্তি না হলে সহিংসতা হলেও থামানোর কোনো চেষ্টা করবেন না।
১৬ ঘণ্টা আগে