ইরান মরিয়া, কিন্তু অর্থপূর্ণ না হলে সংলাপ নয়: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মঙ্গলবার হোয়াইট হাউজে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আলোচনায় বসতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান যতক্ষণ না ‘অর্থপূর্ণ’ভাবে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী হবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি নন বলেও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র সফররত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা (ইরান) যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে সংলাপ চাচ্ছে, নতুবা তারা ধ্বংস হয়ে যাবে।

ট্রাম্প আরও বলেন, তারা এখন আমাদের সঙ্গে দেখা করার জন্য মরিয়া। কিন্তু অর্থপূর্ণ কোনো বৈঠক না চাইলে আমরা এতে আগ্রহী নই।

এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে লেবাননকে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে আল-জাজিরার আরেক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সময়মতো পদক্ষেপ না নিলে ও ইরানে হামলা না চালালে আজ ইসরাইল বলে কোনো দেশের অস্তিত্বই থাকত না বলে দাবি করেছেন ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে বহু বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। আর তা হলে আজ ইসরাইল মানচিত্র থেকেই মুছে যেত।

নিজের প্রশাসনের প্রথম দিকের পদক্ষেপের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তৎকালীন বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল। এ সিদ্ধান্ত না নেওয়া হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতো এবং তার ফলে আজ ইসরাইলকে খুঁজে পাওয়া যেত না।

ট্রাম্পের মতে, ইরানের এই পারমাণবিক শক্তির কারণে শুধু ইসরাইলই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আজ পুরোপুরি নিশ্চিহ্ন বা ধ্বংস হয়ে যেত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১৬ ঘণ্টা আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে

হরমুজের বাইরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান

ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস

১ দিন আগে
Advertisement