গাজাগামী ফ্লোটিলার ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মে ২০২৬, ১১: ৫৩
ছবি: সংগৃহীত

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩৯টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক জলসীমায় গাজা থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে এই অভিযান চালায় ইসরায়েলি সামরিক কমান্ডোরা।

আয়োজক সংগঠন এক বিবৃতিতে জানায়, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকারকর্মী, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবীকে নিয়ে মোট ৫৪টি জাহাজের এই আন্তর্জাতিক বহরটি দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় গাজা থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে। পরে সামরিক কমান্ডোরা একে একে কয়েকটি জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৪৪ জন তুর্কি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

তবে বহরের বাকি জাহাজগুলো এখনো গাজার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। ইসরায়েল এই অভিযানকে ‘উস্কানিমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বহরের সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহরে থাকা তুর্কি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

ত্রাণ বহরে থাকা ‘লার্ক’ নামের একটি জাহাজে অবস্থানরত তুর্কি অধিকারকর্মী আহমেদ সোইলেমেজ জানান, তারা ইসরায়েলি বাধায় ভয় পাচ্ছেন না। তবে আটক হওয়া জাহাজগুলোর আরোহীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি বলেন, গাজার আরও কাছে পৌঁছালে তাদের জাহাজও আটক করা হতে পারে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement