সশস্ত্র বাহিনীর প্রশংসা ও নতুন নির্দেশনা মোজতবা খামেনির

ডেস্ক, রাজনীতি ডটকম
মুজতবা খামেনি। ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বৈঠকে খামেনি সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন এবং শত্রুদের শক্তভাবে মোকাবিলায় ‘নতুন পদক্ষেপ ও করণীয় পথনির্দেশনা’ দিয়েছেন। তবে এসব পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে এখনও দেখা যায়নি। তার অধিকাংশ বক্তব্য রাষ্ট্রীয় গণমাধ্যমে লিখিত বা রেকর্ডকৃত বার্তার মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার চলমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর সঙ্গে সর্বোচ্চ নেতার এই বৈঠক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে তেহরান তার সামরিক প্রস্তুতি আরও জোরদার করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সাম্প্রতিক হামলা শুরুর পর থেকে ইউএই’র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ২৬৫টি ড্রোন প্রতিহত করেছে।

আমিরাতের দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনও ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও উপসাগরীয় দেশগুলোর পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা

রাজনীতি/একে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রীর মর্যাদা পাবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বুধবার (২৪ জুন) তারিখে জারি করা ওই স্মারকে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে ‘টেবিল অব প্রিসিডেন্সে’ (টিওপি) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য এবং এ জন্য বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হচ্ছে না।

১ দিন আগে

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত অন্তত ৩২, আহত ৭ শতাধিক

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

১ দিন আগে

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

১ দিন আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১ দিন আগে