‘বাংলাদেশে কী ঘটছে, নজর রাখছেন মহাসচিব গুতেরেস’

ডেস্ক, রাজনীতি ডটকম
ব্রিফিংয়ে কথা বলছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যা ঘটছে তা নজরে রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় তিনি উদ্বিগ্ন বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচন ও নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শেখ হাসিনা সেখানে বিজয় পেয়েছেন। যদিও এই নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে হাজার হাজার মানুষ এবং বিরোধী নেতাকর্মীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল।

জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, বাংলাদেশে কী ঘটেছে সেটা আমরা দেখছি। সেখানে (বাংলাদেশে) কী ঘটছে তার দিকে নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব।

তিনি আরও বলেন, সব পক্ষকে যেকোনেও ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৮ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৯ ঘণ্টা আগে