হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ব্যাটালিয়ন প্রধানসহ ৪ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর এক ব্যাটালিয়ন প্রধানসহ (লেফটেন্যান্ট কর্নেল) চার সেনা নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

আইডিএফ জানিয়েছে, কাফার তিবনিত গ্রামে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে, যাতে আরও অন্তত পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

অন্যদিকে, রাতভর দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে আজ শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান বৈঠকটি বাতিল হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত গ্রামে রাতভর হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহে সমঝোতা স্মারকে পৌঁছানোর পর এ হামলা হয়েছে। এটি দুপক্ষের মধ্যে সবশেষ সংঘর্ষ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা বলেন, এলাকাটিতে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে ইরান ক্ষোভ প্রকাশ করেছে। এ কারণে সম্ভবত শুক্রবারের নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকটি বাতিল হয়েছে।

আইডিএফ বলছে, মধ্যরাতের দিকে একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দর গেডালিয়া বেন সিমহোনের ট্যাংকে আঘাত করে। এতে ট্যাংকে থাকা চার সেনা নিহত হন। নিহত বাকিদের নাম পরে প্রকাশ করা হবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েল।

সিমহোন উত্তর ইসরায়েলের কিবুতজ বেইত হাশিতার বাসিন্দা ছিলেন। তিনি বর্ডার ডিফেন্স কর্পসের কমব্যাট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৪০১তম ব্রিগেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে হিজবুল্লাহর সঙ্গে লড়াই চলাকালীন তিনি নর্দার্ন কমান্ডের প্রধানের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

টাইমস অব ইসরায়েল বলছে, সিমহোনের ট্যাংকে হামলার কয়েক ঘণ্টা পর কাফার তিবনিতে কমান্ডো ব্রিগেডের ওপর আরেকটি ড্রোন হামলা চালিয়েছে। এতে পাঁচজন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আইডিএফ বলেছে, বৃহস্পতিবার রাত থেকে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাদের ওপর গোষ্ঠীটির বেশ কয়েকটি হামলা চালানোর পর এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরায়েল বলছে, নাবাতিয়েহ এবং দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায়এসব হামলায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার, রকেট লঞ্চার এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাতভর ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটিতে ইসরায়েলি হামলার শুরু থেকে এখন পর্যন্ত অন্তত তিন হাজার ৭৮৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১১ হাজার ৬৯৯ জন আহত হয়েছেন।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নাইজারের বিমানবন্দরে অস্ত্রধারীদের হামলা, ১১ সেনাসহ নিহত ৩৫

বিবিসির তথ্য অনুযায়ী, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় হামলার শিকার হলো। আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা দিয়েছে। তবে সরকার এখনো সেই দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের গাজা পরিকল্পনায় আকুণ্ঠ সমর্থন হিলারির!

নিজের লেখা এক মতামত নিবন্ধে হিলারি বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনা নিখুঁত নয়, এতে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। তারপরও বর্তমানে এটিই একমাত্র কার্যকর কাঠামো, যার মাধ্যমে গাজা সংকট থেকে বের হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে। বিকল্প কোনো কার্যকর পরিকল্পনা এখন আন্তর্জাতিক অঙ্গনে

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের চালচিত্র— লাভবান ইরান, শঙ্কিত প্রতিদ্বন্দ্বীরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তিটিকে এর সমর্থকরা ‘শতাব্দীর সেরা চুক্তি’ (ডিল অব দ্য সেঞ্চুরি) হিসেবে অভিহিত করছেন। তবে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের প্রতিদ্বন্দ্বীদের কাছে— ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশ এবং লেবাননের বিভিন্ন গোষ্ঠী— এটি বরং ‘শতাব্দীর অভিশাপ’ হিসেবে দেখা দিচ্ছে। ত

৯ ঘণ্টা আগে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা: দুর্বল চুক্তি, নাকি যুদ্ধ থেকে ‘মুক্তি’র কৌশল ট্রাম্পের?

এ বাস্তবতায় অনেক বিশ্লেষকের মতে, যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য ক্রমেই বেড়ে যাচ্ছিল। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ট্রাম্পের জন্য যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটি পথ হয়ে উঠেছে।

১০ ঘণ্টা আগে