ইউক্রেনে অস্ত্র সরবরাহ, ব্রিটিশ কূটনীতিককে তলব রাশিয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪১
ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ডানা ডোলাকিয়া। ছবি: সংগৃহীত

ইউক্রেনে ড্রোন ও অন্যান্য অস্ত্রের সরবরাহ ক্রমাগত বাড়ানোর প্রতিবাদে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ডানা ডোলাকিয়াকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন নীতির জন্য যুক্তরাজ্যের সমালোচনাও করেছে রাশিয়া।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ এই কূটনীতিককে তলব করে ইউক্রেনে লন্ডনের অস্ত্র সহায়তা নিয়ে ‘কড়া প্রতিবাদ’ জানায় মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ডানা ডোলাকিয়াকে তলব করা হয়। ইউক্রেনে যুক্তরাজ্যের ক্রমবর্ধমান ড্রোন ও অন্যান্য অস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে তার কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

তলবের সময় ইউক্রেন নীতির জন্য যুক্তরাজ্যের সমালোচনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, লন্ডনের ‘অত্যন্ত সংঘাতমুখী’ ইউক্রেন নীতি যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘায়িত ও তীব্র করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। এর ফলে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও দুর্বল হচ্ছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বড় পরিসরে দূরপাল্লার আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাজ্য ইউক্রেনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছে। ইউক্রেনের এসব কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদ ও যুদ্ধাপরাধ’ ছাড়া অন্যভাবে বর্ণনা করা যায় না বলেও মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক সমর্থক হিসেবে কাজ করছে যুক্তরাজ্য। বিশেষ করে দূরপাল্লার অস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণও দিয়ে আসছে দেশটি।

অন্যদিকে রাশিয়া দীর্ঘদিন ধরেই বলে আসছে যে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করছে এবং এর মাধ্যমে পশ্চিমা দেশগুলো সরাসরি সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ছে। মস্কোর সঙ্গে কিয়েভের সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রেও পশ্চিমা অস্ত্র সরবরাহ বড় বাধা তৈরি করছে বলে দাবি করে আসছে রুশ সরকার।

তবে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর অবস্থান, ইউক্রেনকে আত্মরক্ষার সক্ষমতা দিতে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থনের অংশ হিসেবেই তারা এ সহায়তা অব্যাহত রেখেছে।

ব্রিটিশ কূটনীতিককে তলবের মধ্য দিয়ে ইউক্রেন ইস্যুতে মস্কো ও লন্ডনের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও আরও স্পষ্ট হয়ে উঠল। অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রশ্নে যুক্তরাজ্যের নীতিকে রাশিয়া সংঘাতের অবসানের বদলে তা আরও দীর্ঘায়িত করার পদক্ষেপ হিসেবে দেখছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি এফ-৩৫ যুদ্ধবিমান পেলে কতটা পরিবর্তন আসতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে?

বিশ্লেষকরা বলছেন, এ কারণেই এই চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নির্ধারণে নিয়ামক হয়ে উঠতে পারে। সৌদি আরবের সঙ্গে চীনের সখ্যের বিপরীতে ইসরায়েলের বৈরিতার প্রেক্ষাপটে গোটা অঞ্চলের রাজনীতিতেও এই চুক্তির প্রভাব পড়বে।

১০ ঘণ্টা আগে

সৌদি-হুতি সংঘাতে নিহত ৫, মক্কায় হামলার দাবি অস্বীকার

সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। হুতিরা মক্কার দিকে ড্রোন পাঠিয়েছিল— সৌদি আরবের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি।

১৩ ঘণ্টা আগে

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে অনুমোদন ট্রাম্প প্রশাসনের

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এ চুক্তির মূল্য ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদনের পরই পরবর্তী প্রক্রিয়া এগোবে।

১৩ ঘণ্টা আগে

হুতিদের নিয়ন্ত্রণে সৌদির অনুরোধ, ইরানকে ‘গোপনে’ চাপ দিচ্ছে চীন

১ দিন আগে
Advertisement