ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বাসের মারাত্মক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘এনবিসি৪’ সম্প্রচার কেন্দ্রের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চ্যাটসওয়ার্থ এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি নিশ্চিত করেছে।
স্থানীয় প্রচারমাধ্যম ‘এনবিসি লস অ্যাঞ্জেলেস’ এবং লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, ‘নিউজকপ্টার৪’ নামের হেলিকপ্টারটি লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আছড়ে পড়ে। বিধ্বস্তের পর আগুন ধরে যাওয়ায় দুটি শিপিং কনটেইনার এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস লাইভ সম্প্রচারে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ, মেয়র ক্যারেন বাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত, আবহা ও তাইফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হুতিরা বিশেষ করে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
১৮ ঘণ্টা আগে
একই সময়ে মার্কিন ট্রেজারি বন্ডের বাজারেও চাপ বেড়েছে। মঙ্গলবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৫ দশমিক ০৩৮ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। ৩০ বছর মেয়াদি বন্ডের ইয়েল্ডও ৫ দশমিক ৩৯১ শতাংশে পৌঁছেছে। দীর্ঘমেয়াদি সুদহার কমানো বেসেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্য হলেও সাম্প্রতিক বাজ
১৯ ঘণ্টা আগে
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন পৃথিবীর কক্ষপথে মোতায়েন করা ‘স্পেস কন্ট্রোল উইপন’ বা মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র রয়েছে, যা শত্রুপক্ষের হামলা বা বৈরী তৎপরতা থেকে মার্কিন বাহিনীকে রক
২০ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র
২০ ঘণ্টা আগে