ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি ঘোষণার প্রস্তুতির মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প।
তেহরান থেকে এএফপি জানায়, যুদ্ধের নবম দিনে ইরানের ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভার তিন সদস্য জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, তবে কয়েক ঘণ্টা পরও তার নাম ঘোষণা করা হয়নি।
পরিষদের সদস্য হোসেইন রেদাভি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রকাশ্যে ও সরাসরি বৈঠক করা উপযুক্ত মনে করা হয়নি, তবে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে।
অনেকেই ধারণা করছেন, খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হতে পারেন।
এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেওয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়েছিলেন।
রোববার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’
তবে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
তিনি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচলের মানুষের কাছে ক্ষমা চাওয়া।
তেহরানে তীব্র হামলা
রাতভর অভিযানে ইসরায়েল তেহরান ও আশপাশের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের পাঁচ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল।
ইরানের রাজধানী তেহরানের আশপাশে পাঁচটি তেল স্থাপনায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।
ধোঁয়া ও জ্বলন্ত জ্বালানির গন্ধে শহরের বাতাস ভারী হয়ে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ধোঁয়া বিষাক্ত হতে পারে এবং মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
একজন ৩৫ বছর বয়সী তেহরানবাসী এএফপিকে বলেন, ‘আগুন ১২ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। বাতাসে শ্বাস নেওয়া যাচ্ছে না।’
হামলা-পালটা হামলা অব্যাহত
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ আরও ছয় মাস চালানো সম্ভব।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। জরুরি সেবা সংস্থা জানায়, এতে অন্তত ছয়জন আহত হয়েছে।
উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি
বিপ্লবী গার্ডের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে সামনে আরও উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
এদিকে সৌদি আরব জানিয়েছে, আল-খারজ প্রদেশে একটি প্রজেক্টাইল হামলায় দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
কুয়েত জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলা হয়েছে এবং বাহরাইন বলেছে তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা বলেন, ইরানের এই হামলা ‘কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না’।
হতাহত ও যুদ্ধের অনিশ্চয়তা
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১,২০০ বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৩ শিশু ও ৪২ নারী রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনো নেই এবং এটি আরও এক মাস বা তার বেশি সময় চলতে পারে।
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, ‘বিশ্বকে আবার জঙ্গলের আইনে ফিরে যাওয়া উচিত নয়।’
এদিকে পোপ চতুর্দশ লিও প্রার্থনা করেছেন, যাতে ‘বোমার গর্জন থেমে যায় এবং সংলাপের সুযোগ সৃষ্টি হয়।’

ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরে বলেন, বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে।
১৩ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবোর একটি বাজারে দেশটির বিমানবাহিনীর চালানো হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়ে অবিলম্বে তদন্তের
১৪ ঘণ্টা আগে
মাদকমুক্ত রাজ্য গড়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এটি তার প্রথম প্রশাসনিক পদক্ষেপ। যদিও রাজ্যের রাজস্বের বড় একটি অংশ এই খাত থেকে আসে, তবুও জনসাধারণের কল্যাণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
ইরান এমন কিছু শর্তে অনড় অবস্থান নিয়েছে, যেগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন ‘মারাত্মক সংকটাপন্ন অবস্থায়’ রয়েছে। এতে সম্ভাব্য শান্তিচুক্তির আশা কার্যত আরও ক্ষীণ হয়ে পড়েছে।
১৮ ঘণ্টা আগে