নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে ব্রিটেনের ‘স্কাই নিউজ’ এই খবর জানায়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।

এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি, তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে বুধবার ভোর ৫টায় এসেছিলেন।

তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫হাজার শিশুর প্রত্যেককে অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৭ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১ দিন আগে