‘শেখ হাসিনা ধারণা করেননি তার পতন হবে কিন্তু ভারত জানত’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৯: ৪৬

৫ আগস্টের আগে বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানতো?

‘অবশ্যই আমরা জানতাম' উত্তরে বলেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা কখনো ধারণাও করতে পেরেছিলেন কিনা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পিনাক রঞ্জন, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাবেক বিশেষ সচিব (জন-কূটনীতি)।

ঢাকায় ভারতের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, 'আমার মনে হয়, তিনি (হাসিনা) ধারণা করেননি। আসলে যদি আপনি ১৫ বছর ক্ষমতায় থাকেন, তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে।'

২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময়ে ঘটেছিল ১/১১ এর পটপরিবর্তন। তার আগে ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিৎ রয়কে সাক্ষাৎকারে তিনি বলেন, 'সুপ্রিমকোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভে চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য।'

'এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারো তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়' - দাবি করেন তিনি।

ঢাকার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছে ১/১১ সময়ের একজন পরিচিত মুখ ছিলেন পিনাক। তিনি বলেন, 'আমার ধারণা এখানে অন্যান্য প্রভাবগুলো কাজ করেছে — যার বেশিরভাগ বিদেশি এবং কিছু ছিল অভ্যন্তরীণ।'

এটি এত রাজনৈতিক রূপ কেন নিল যে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলো? – এমন প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, 'এটাও একটা (গুরুত্বপূর্ণ) প্রশ্ন। আমি বলব, সেনাবাহিনী তাকে রক্ষা করতে অস্বীকার করার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তারা (হাসিনাকে) জানিয়ে দেয়, আমরা বিক্ষোভকারীদের ওপর গুলি করব না।'

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

১১ ঘণ্টা আগে

শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জে ডি ভ্যান্স: হোয়াইট হাউজ

মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

১১ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

১১ ঘণ্টা আগে