ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের কারাগারে সুইজারল্যান্ডের এক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। গুপ্তচরবৃত্তির দায়ে তাকে আটক করা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি কারাগারে আত্মহত্যা করেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের সেমনান প্রদেশের একটি কারাগারে আটক ছিলেন ওই ব্যক্তি। তেহরান থেকে ১৮০ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়।
সেমনানের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেঘ আকবরিকে উদ্ধৃত করে মেজান বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে সেমনানের জেলে ওই সুইস নাগরিক আত্মহত্যা করেন। তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিরাপত্তা বাহিনী আটক করেছিল। এ সংক্রান্ত মামলার তদন্তও চলছিল।
বিচারপতি সাদেঘ আকবরির দাবি, সুইস নাগরিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি।
ইরানের জেল থেকে ইটালির এক নাগরিক মুক্তি পাওয়ার একদিন পরই এ ঘটনা ঘটল।
এ ঘটনায় ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে সুইস কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়(এফডিএফএ) ইমেইলে এই মৃত্যুর তথ্য স্বীকার করেছে। এফডিএফএর মুখপাত্র জানিয়েছেন, তেহরানের সুইস দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের ঘটনার বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সুইজারল্যান্ড মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকে সুইজারল্যান্ডই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৫ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৭ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে