ডেস্ক, রাজনীতি ডটকম

সেনাপ্রধান থেকে মিয়ানমারের ‘বেসামরিক’ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মিন অং হ্লাইং প্রথম বিদেশ সফরে পৌঁছেছেন ভারতে। গুরুত্বপূর্ণ এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।
শনিবার (৩০ মে) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবার নয়াদিল্লিতে প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন হ্লাইং। এরপর তিনি মুম্বাই সফর করবেন। পাঁচ দিনের ভারত সফরে হ্লাইং ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে লাল গালিচা দিয়ে হ্লাইংকে স্বাগত জানানোর ছবি প্রকাশ করেন।
জয়সওয়াল বলেন, এই সফর আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী আধ্যাত্মিক, ঐতিহাসিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক এবং চলমান সহযোগিতার গভীরতাকেই প্রতিফলিত করে।
এর আগে শুক্রবার নয়াদিল্লিতে জয়সওয়াল সাংবাদিকদের বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন। সফরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিকও রয়েছে। দুই দেশ কীভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে, তা নিয়েও আলোচনা হবে।
নয়াদিল্লি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৯৫ কোটি ডলার (২৩ হাজার ৯৮৫ কোটি টাকা)। এই বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে দুই দেশই আগ্রহী।
এর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন হ্লাইং। তার নেতৃত্বেই সামরিক শাসন চলেছে মিয়ানমারে। পাঁচ বছর পর চলতি বছরের শুরুতে নির্বাচন হয় মিয়ানমারে। ওই সময় সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ান হ্লাইং। পরে এপ্রিলে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
এর মাধ্যমে সামরিক বাহিনী ছেড়ে বেসামরিক পদে অধিষ্ঠিত হয়ে মিয়ানমারের নেতৃত্ব ধরে রাখেন হ্লাইং। তার শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশ চীন, ভারত, থাইল্যান্ডের প্রতিনিধিদের পাশাপাশি আরও ২০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।
১৫ ঘণ্টা আগে
কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি একবিংশ শতাব্দীতে এটিই কলম্বিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
১৭ ঘণ্টা আগে
রিসারালদার প্রধান শহর পেরেইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভাগের অন্যান্য এলাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে পেরেইরার একাধিক হাসপাতালও চাপের মুখে পড়ে।
১ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে
১ দিন আগে