ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজও আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি এবং আমরা দেখব চুক্তিটির কী হয়।’

বুধবার (১০ জুন) র‌্যাপিড রেসপন্স নামে হোয়াইট হাউজের একটি অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। একই হুমকি ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালেও দিয়েছিলেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি ছিলাম। কিন্তু ওরা আমাদের ঝুলিয়ে রাখছে। ওরা আমাদের বোকা বানাচ্ছে, কারণ জানেন কি? ওরা এর আগে কিছু খুবই বোকা প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছে।’

এর আগে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বিপর্যস্ত’। তাদের নৌ বাহিনী ও বিমানবাহিনীর ‘আর কার্যত অস্তিত্বই নেই’। তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে।

ট্রাম্প আরও লিখেছেন, ইরান শুধু কথার ফুলঝুরি ছড়ায়, কাজে কিছুই করে না। মধ্যপ্রাচ্যের ওপর ছড়ি ঘোরানোর এই শক্তি মৃত!!! তারা (ইরান) এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর মূল্য দিতে হবে!!!’

শান্তিচুক্তির জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার মধ্যে মঙ্গলবার (৯ জুন) হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। তার জবাবে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও ফের হামলা চালিয়েছে। ফলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরান যুদ্ধ।

নতুন করে যুক্তরাষ্ট্রের চালানো হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বান্দার আব্বাস, জাস্ক, কেশম ও সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। জবাবে ইরান জর্ডান, কুয়েথ ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। পালটাপালটি হামলায় যুদ্ধ আবারও তীব্র হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইরানের গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের পাঠানো পরস্পরবিরোধী বার্তা এবং বারবার অবস্থান ও দাবি পরিবর্তন দুর্ভাগ্যজনক। আর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করাটা সবচেয়ে খারাপ। বলপ্রয়োগ ও স্থলভাগে বেআইনি কার্যকলাপের আশ্রয় নেওয়ার মাধ্যমে যেকোনো কূটনৈতিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৯ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

২০ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে