বাবাসহ সব শহিদের রক্তের প্রতিশোধ নিতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ মোজতবা খামেনি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৯: ৩৩
মুজতবা খামেনি। ফাইল ছবি

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সব শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এটি শুধু তার ব্যক্তিগত নয়, পুরো ইরানি জাতির ন্যায্য দাবি এবং এ প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় মোজতাবা খামেনি বলেন, “শহিদ নেতাসহ এই দুই যুদ্ধে নিহত সব শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধী ও হত্যাকারীদের জবাবদিহির মুখোমুখি করা হবে।”

এর এক দিন আগেই আয়াতুল্লাহ আলি খামেনিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হজরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলেছে সপ্তাহ ধরে। দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মোজাতাবা।

তিনি আরও জানান, পিতার হত্যার প্রতিশোধ নেওয়ায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন। তার দাফন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল গত মার্চে। কিন্তু সেসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। একই হামলায় মোজতাবাও গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তাকে এ পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজায় তিনি অনুপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আবারও মাঠে নামছে ‘ককরোচ জনতা পার্টি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিল

সিজেপির ঘোষণা অনুযায়ী, ওই দিন দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিল হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ২৫ জুলাই যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

১০ ঘণ্টা আগে

হঠাৎ মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের বিষয়বস্তু নিয়ে নীরবতা

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে রওনা হয়ে প্রথমে লাটভিয়ার রাজধানী রিগায় যায়। সেখান থেকে মঙ্গলবার সকালে মস্কোর উদ্দেশে উড়ে ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। একই সময়ে মস্কোয় মার্কিন কূটনৈতিক গাড়িবহরও দেখা যায়।

১১ ঘণ্টা আগে

পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মৃত্যু

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। অগ্নিকাণ্ডের পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলেও তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ট্রাম্পের শুল্কের জবাবে কানাডার কড়া পদক্ষেপ, ৭০০ মার্কিন পণ্যে শুল্ক

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার কানাডা সরকার জানিয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ বা ‘ডলার-ফর-ডলার’ নীতিতে পাল্টা শুল্ক আরোপ করবে তারা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের আরোপ করা এক ডলার শুল্কের বিপরীতে সমানহারে শুল্ক বসাবে কানাডা। একই সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্

১৩ ঘণ্টা আগে