মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়াতে নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এক বৈশ্বিক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে এ উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বহুগুণ বেড়েছে। এ পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়াতে এমন কড়া সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র দপ্তরের জারি করা ওই সতর্কবার্তায় বর্তমানে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময়ে সময়ে আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলের কয়েকটি বিমান সংস্থা আগে স্থগিত করা ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। পাশাপাশি কিছু সংস্থা নির্দিষ্ট কয়েকটি রুটের ফ্লাইটও সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, বিতর্ক কেন?

তবে এই পারমাণবিক চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে আগের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পর্যালোচনার পর সৌদি আরবকে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর না করে তাদের ভূখণ্ডেই যুক্তরাষ্ট্রের নির্মিত কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হ

৪ ঘণ্টা আগে

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

হরমুজ প্রণালির নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছাড়া নিশ্চিত করা সম্ভব। ইরান বহুবার জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালির পরিস্থিতি আর ফিরে যাবে না।

৫ ঘণ্টা আগে

আন্দোলন জোরদার, দিল্লিতে মেট্রোরেল বন্ধ

আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যস্ততম রুটে হঠাৎ গণপরিবহন স্তব্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রী।

৫ ঘণ্টা আগে

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফরি জানান, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছের একটি বিদ্যুৎকেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে পাশের একটি গ্রামে প্রায় দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে প

৬ ঘণ্টা আগে