গাজায় ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলি হামলায় গাজা শহর যেন ধ্বংসস্তূপ হয়ে আছে। ফাইল ছবি: রয়টার্স

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হওয়ার পর ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন মালকা পরিবারের সদস্যরা। পরিবারটির প্রায় ৬০ জন সদস্য সেখানে আশ্রয় নিয়েছিলেন।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো উদ্ধারকারী দল মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের মরদেহের সন্ধানে অভিযান চালাচ্ছে।

মরদেহ উদ্ধারের প্রকল্পের তত্ত্বাবধায়ক কর্নেল মোহাম্মদ আবু দান জানান, এ পর্যন্ত তারা বেশির ভাগ মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আবু দান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে সিভিল ডিফেন্স দলগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা নেই।

তিনি জানান, উদ্ধার করা মরদেহগুলো আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজার মাধ্যমে দাফন করা হবে।

মালকা পরিবারের নিখোঁজ সদস্যদের মরদেহ উদ্ধারে আরও কার্যকরভাবে কাজ করতে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আবু দান।

তিনি আধুনিক বুলডোজার, খননযন্ত্র ও ট্রাক সরবরাহে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে আটকে থাকা যত বেশি সম্ভব মরদেহ উদ্ধার করা যায়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় চীনের নতুন রূপরেখায় ইরানের সম্মতি

ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি আঞ্চলিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। অন্যদিকে, চীনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পক্ষে কাজ করে আসছে।

৬ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: জয়সওয়াল

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী মেলোনি, শুভেচ্ছা মোদির

ইতালির রাজনৈতিক ইতিহাসে মেলোনির এই রেকর্ডের আলাদা গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সরকারের পূর্ণ মেয়াদে টিকে থাকা সেখানে খুব একটা সাধারণ ঘটনা নয়।

১৮ ঘণ্টা আগে

রাশিয়ার গ্যাস প্ল্যান্টে আগুন: নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

গত ২৫ আগস্ট সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) আগুনের ঘটনা ঘটে। পরদিন এক বিবৃতিতে চীনের ছয় নাগরিকসহ সাতজনের মৃত্যুর কথা জানায় এজিসিসি। পরে তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তথ্যে মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছানোর কথা জানানো হয়। নিহতদের মধ্যে ১৪ জন বিদেশি বলেও সেখানে উল্লেখ করা হয়।

২০ ঘণ্টা আগে
Advertisement