তুরস্কে শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে ঈদুল ফিতর সমাগত। এরই মধ্যে তুরস্ক ও সিঙ্গাপুর ঈদের তারিখও ঘোষণা করেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, তুরস্কে আগামী শুক্রবার ও সিঙ্গাপুরে আগামী শনিবার পালন করা হবে ঈদুল ফিতর।

বুধবার (১৮ মার্চ) গালফ নিউজের খবরে বলা হয়েছে, দেশ দুটি চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে নতুন হিজরি মাসের ঘোষণা দেয়।

তুরস্ক জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ওপর ভিত্তি করে শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, তাদের অঞ্চলে বৃহস্পতিবার চাঁদ দেখা যাবে না—এমন তথ্য পাওয়া গেছে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণে। ফলে দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালন করা হবে।

দেশ দুইটির কর্তৃপক্ষ জানায়, উভয় দেশেই বুধবার রমজান মাসের ২৮তম দিন। আগাম নির্ধারিত চাঁদ দেখার সম্ভাব্যতা (লুনার ভিজিবিলিটি) মডেলের ভিত্তিতে তারা ঈদের তারিখ নির্ধারণ করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে