গণতন্ত্র বাঁচাতে সামরিক আইন জারি করেছিলেন— বললেন দ.কোরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

সামরিক শাসন জারি করেও সংসদের প্রতিরোধের মুখে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এ ঘটনায় অভিশংসনের মুখেও পড়েছিলেন তিনি। ইউন এখন বলছেনস, তিনি গণতন্ত্র বাঁচানোর জন্যই সামরিক আইন জারি করেছিলেন।

এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়, সংসদে অভিশংসন প্রস্তাব উত্থাপনের পর পর্যাপ্ত ভোট না পেলে অভিশংসন থেকে বেঁচে গেছেন ইউন। তবে তার নিজের দলের অনেক নেতা এখনো তার অভিশংসন চান।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউন বলেন, তিনি দেশের গণতন্ত্রের স্বার্থেই সামরিক আইন চালু করেছিলেন। কিন্তু উত্তর কোরিয়াপন্থিরা সেই উদ্যোগ বানচাল করে দিয়ে দেশকে রাজনৈতিক সংকটের মুখে ফেলেছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেন, বিরোধীরা আমাকে সরাতে মরিয়া। কিন্তু আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। কিছু শক্তি ও অপরাধী গোষ্ঠী সরকারকে অচল করে দিতে চাইছে। তারা সংবিধান ও দেশের ভবিষ্যতের ক্ষেত্রে বিপদের কারণ।

প্রেসিডেন্ট ইউন আরও বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলের শক্তি যথেষ্ট। তারা দানবের মতো সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চাইছে। বিরোধীরা বিপর্যয় চায়। তারা বলছে, সামরিক আইন চালু করাটা ছিল বিদ্রোহ ঘোষণার সামিল। কিন্তু সত্যিই কি তাই ছিল— প্রশ্ন রাখেন ইউন।

এর আগে দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট বলেছিলেন, তার সিদ্ধান্তে যারা অখুশি, তাদের কাছে তিনি ক্ষমা চাইছেন। কিন্তু বৃহস্পতিবার তিনি বললেন সম্পূর্ণ ভিন্ন কথা।

ইউনের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন তার দল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) নেতা হ্যান ডং-হুন বলেছেন, প্রেসিডেন্ট ইস্তফা দিতে চাইছেন না, তাকে অভিশংসন করা উচিত। বিরোধী ডেমোক্রেটিক পার্টিও (ডিপিকে) ইউনের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন প্রস্তাব এনেছে। ফলে দ্বিতীয়বার অভিশংসনের মুখে পড়তে পারেন তিনি।

এর আগে গত রোববার ইউনের বিরুদ্ধে আনা প্রথম অভিশংসন প্রস্তাব সংসদে তার দলের সদস্যরা ঠেকিয়ে দেন।

এদিকে ইউনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে। সামরিক আইন চালুর ক্ষেত্রে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রেসিডেন্ট বিদেশ সফর করতে পারবেন না। তার অফিসেও তল্লাশি করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলের হামলায় গাজা ও লেবাননে ৩ সাংবাদিক নিহত, তদন্তের আহ্বান সিপিজের

ইসরায়েলের হামলায় এক দিনে ফিলিস্তিনের গাজা ও লেবাননে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ এপ্রিল) গাজা ও লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল, এতে সাংবাদিক মোহাম্মদ সামির ওয়াশাহ, ঘাদা দাইয়েখ এবং সুজান খলিল নিহত হন।

২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১ দিন আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১ দিন আগে