বৃটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ডেস্ক, রাজনীতি ডটকম

বৃটেনের রাজা চালর্সের কাছ থেকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন । শুক্রবার বাকিংহাম প্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। অপরপক্ষে বর্তমান স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ৪১২ আসন। এর ফলে ১৮ বছর পর ক্ষমতায় ফিরলো লেবার পার্টি।

স্থানীয় সময় শুক্রবার সকালে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ও দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির নেতা রিশি সুনাক। পরে তিনি রাজা চার্লসের কাছে পদত্যাগ পত্র জমা দেন। এর কিছুক্ষণ পরেই রাজার কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পেয়ে প্রাসাদে যান কিয়ার স্টারমার। রাজার কাছ থেকে নিয়োগ পেয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটে ফিরে আসেন।

ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্টারমার তার বক্তব্যের শুরুতেই সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী রিশি সুনাককে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

দল আগে নয়, বরং দেশ আগে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সরকার আপনাদের সেবা করবে। রাজনীতি ভালোর জন্য শক্তি হতে পারে। আমরা সেটা দেখাব। আমরা লেবার পার্টি পরিবর্তন করেছি, একে সেবায় ফিরিয়ে এনেছি এবং এভাবেই আমরা শাসন করব। দেশ প্রথমে, দল পরে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের সুস্পষ্ট সমর্থন দিয়েছেন এবং আমরা পরিবর্তনের জন্য একে ব্যবহার করব। রাজনীতিতে সেবা ও সম্মান ফিরিয়ে আনার জন্য। কোলাহলপূর্ণ যুগের অবসান ঘটাতে। আপনার জীবনকে আরও স্বাচ্ছ্যন্দময় করার জন্য। আমাদের দেশকে ঐক্যবদ্ধ করুন।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে (ইসরায়েল) সতর্ক করছি। তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।’

১ ঘণ্টা আগে

বাবার জানাজা-দাফনে থাকছেন না মোজতবা খামেনি

ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

১৫ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ‘মিরাকল’, ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরলেন হার্নান

আর যে হার্নানকে উদ্ধার করা হলো, তার ভাষ্য কী? তিনি বলছেন, মরে গিয়েছিলেন বলেই ভেবে নিয়েছিলেন তিনি। আট দিন পর সূর্যের আলো দেখার অনুভূতি তাই তার কাছে নতুন জীবনের মতো যেন।

১৭ ঘণ্টা আগে

রুশ হামলায় নিহত বেড়ে ১৮, কিয়েভে শুক্রবার শোক দিবস ঘোষণা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ৯০ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে। হামলার পর শুক্রবারকে কিয়েভে শোক দিবস ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে।

২১ ঘণ্টা আগে