বিশ্বের ১১ শতাংশ স্বর্ণই ভারতীয় নারীদের কাছে

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের কোথায় কত স্বর্ণ রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় মহিলাদের কুক্ষিগত।

পরিসংখ্যানে বলা হয়েছে যে, ভারতীয় নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ স্বর্ণ হবে না। যুক্তরাষ্ট্রের সঞ্চয়ে ৮০০০ টন স্বর্ণ মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন স্বর্ণ। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন স্বর্ণ, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নারীদের কাছে বেশি স্বর্ণ রয়েছে। দেশের নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে দেশের মহিলাদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

প্রসঙ্গত, ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে স্বর্ণের গুরুত্ব অপরিসীম। বিয়ে এবং অন্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসাবে স্বর্ণর অলঙ্কার দেওয়ার চল রয়েছে এই দেশে। তা ছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসাবেও অনেকে স্বর্ণ কিনে রাখেন। ভারতের আয়কর আইন অনুযায়ী, এক জন বিবাহিত নারী নিজের কাছে সর্বাধিক ৫০০ গ্রাম এবং অবিবাহিত নারী সর্বাধিক ২৫০ গ্রাম স্বর্ণ রাখতে পারেন। এর বেশি পরিমাণ স্বর্ণ রাখলে আয়কর দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পুরুষদের জন্য এই পরিমাণ মাত্র ১০০ গ্রাম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৩ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৫ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৫ ঘণ্টা আগে