ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে শিল্পখাতে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন তিনি। খবর বিবিসি, এএফপির।
দক্ষিণ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী এবং চিকিৎসাকর্মী কাজ করেছেন।
সংবাদমাধ্যম জানায়, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। তবে কোম্পানিটির সঙ্গে যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর খুঁজে পায়নি রয়টার্স।
এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন।
রাজনীতি/এসআর

স্পষ্টতই, নির্বাচনে জনতার রায়ে তাদের পরাজয় হয়েছে এটা তৃণমূল এখনো মানতে প্রস্তুত নন। বরং তারা যুক্তি দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে যে নির্বাচন তা কখনোই সুষ্ঠু ও অবাধ বলে মানা যায় না।
৬ ঘণ্টা আগে
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার ওপর ব্যাপক জোর দেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক
৬ ঘণ্টা আগে
এক্সে দেওয়া পোস্টে রাহুল বলেন, ‘আসাম ও বাংলার (পশ্চিমবঙ্গ) নির্বাচন ইসির সহায়তায় চুরি করে নিয়েছে বিজেপি। এটি স্পষ্ট হয়ে গেছে। আমরা মমতাজির সঙ্গে একমত— বাংলায় ১০০টিরও বেশি আসন চুরি হয়েছে।’
১৫ ঘণ্টা আগে
ভবানীপুরের এ আসনের ফলাফল গোটা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেরই প্রতীকী চিত্র হয়ে রইল। মমতা যেমন হেরে গেলেন শুভেন্দুর কাছে, তেমনি গোটা রাজ্যেই গেরুয়া ঝড়ে পদ্মফুলের উত্থানে উড়ে গেছে জোড়া ফুলের লড়াই।
১৭ ঘণ্টা আগে