ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পে ধসে পড়েছে স্থাপনা। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও দুইজনকে খুঁজছে উদ্ধারকারীরা। আজ শনিবার ফিলিপাইনের স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

দক্ষিণ কোটাবাতো প্রদেশের জেনারেল সান্তোস সিটির দুর্যোগ দপ্তরের প্রধান আগ্রিপিনো দাসেরা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কংক্রিটের দেয়াল ধসে এক দম্পতি এবং শপিংমলে আরও এক নারী মারা গেছেন।

উপকূলীয় শহর গ্লানের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা রয়টার্সকে জানান, সারঙ্গানি প্রদেশের কেন্দ্রস্থলের কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ভূমিধসের পর নিখোঁজ আরও দুজনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

দাভাও অঞ্চলের সিভিল ডিফেন্স অফিসার ফ্রাঞ্জ ইরাগ ডিডব্লিউপিএম রেডিওকে বলেন, সেখানে পাথরের আঘাতে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে এবং বেশিরভাগ রাস্তা চলাচলযোগ্য আছে। কিছু বাড়ি-ঘর ও ভবনের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে উচ্চপদস্থ কর্মকর্তার ফাঁসি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

১৮ ঘণ্টা আগে

আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি, অবরোধও চলবে: ট্রাম্প

এর আগে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের গত মঙ্গলবার ইসলামাবাদের পথে রওয়ানা দেওয়ার কথা ছিল। তবে ইরান আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত না করায় তিনি ওয়াশিংটন ছাড়েননি। হোয়াইট হাউজ এখন বলছে, তার পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

২০ ঘণ্টা আগে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অনিশ্চয়তা, বিরোধের মূলে কী?

কিন্তু ইসলামাবাদে যদি দুপক্ষকে শেষ পর্যন্ত আলোচনায় বসানোও যায়ে, তাতেও কি ফল মিলবে? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে এখনো বেশকিছু ইস্যু নিয়েই রয়ে গেছে তীব্র মতবিরোধ, যা সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। এমন বিষয়গুলোই নিচে তুলে ধরা হলো।

২০ ঘণ্টা আগে