মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে একযোগে ইরানের পালটা আঘাত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুন ২০২৬, ১০: ০২
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। রোববার ভোরে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে। তাদের দাবি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ লক্ষ্যবস্তু করা সবকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এই হামলার ফলে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দু'দেশের মধ্যকার যুদ্ধবিরতি সমঝোতা এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। খবর: প্রেসটিভি

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় রাত ২টা থেকে ৩টার মধ্যে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও ছিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এ হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ধ্বংস করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটন দাবি করে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই ওই হামলা চালানো হয়েছে।

আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও পূর্ববর্তী সমঝোতা বারবার লঙ্ঘন করছে। তারা দাবি করে, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌযান চলাচল তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, ভবিষ্যতে কোনো জাহাজ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসনের জবাবে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইআরজিসি জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন ইসলামাবাদ সমঝোতার প্রথম ধারার পরিপন্থী এবং এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে