ডেস্ক, রাজনীতি ডটকম

মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন।
এক দিনের সফরে কিয়েভে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেনশিয়াল প্রাসাদে বৈঠক করেন জন হিলি। সেখানে তিনি ঘোষণা দেন, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেনাদের প্রশিক্ষণ দেবে।
কিয়েভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলার স্থান পরিদর্শনের সময় কিয়েভ ইনডিপেনডেন্টকে জন হিলি বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত, তবে তিনি পুতিনকেই হেফাজতে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করাতেন। যুক্তরাষ্ট্রের দ্বারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পরই তিনি এমন মন্তব্য করেন।
জন হিলির ভাষ্য অনুযায়ী, পুতিনের যুদ্ধাপরাধের মধ্যে রয়েছে বুচা ও ইরপিনে বেসামরিক হত্যাকাণ্ড এবং ইউক্রেনীয় শিশুদের অপহরণ। ২০২২ সালের এপ্রিলে বুচা মুক্ত হওয়ার পর সেখানে গণকবরের সন্ধান মেলে।
২০২৪ সালের মে মাসে জন হিলি ওই হত্যাকাণ্ডের শিকারদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগ রয়েছে, শত শত ইউক্রেনীয় শিশুকে—যাদের মধ্যে এতিম শিশুও রয়েছে—জোরপূর্বক রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত ভবন পরিদর্শনের সময় জন হিলি বলেন, পুতিন শুধু যুদ্ধ চালাতে চান না, বরং শীতের মধ্যে বেসামরিক মানুষ, শহর ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। তিনি জোর দিয়ে বলেন, 'এই মানুষটিকে থামাতে হবে, এই যুদ্ধ থামাতে হবে।'

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে