পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড পাঠাতে ট্রাম্পের নির্দেশ অবৈধ ছিল: আদালত

ডেস্ক, রাজনীতি ডটকম
পোর্টল্যান্ডে অভিবাসী বিক্ষোভকারীদের দমন করতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির এক ফেডারেল আদালত শুক্রবার সে নির্দেশকে অবৈধ অভিহিত করে রায় দিয়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে অভিবাসী বিক্ষোভকারীদের দমন করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের যে নির্দেশ দিয়েছিলেন, সে নির্দেশকে অবৈধ অভিহিত করে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) ট্রাম্পের বিরুদ্ধে এ ঐতিহাসিক রায় দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ কারিন ইমারগাট। এ রায়ের ফলে মার্কিন প্রশাসনের নিজেদের খেয়ালখুশিমতো যত্রতত্র সামরিক বাহিনী ব্যবহারে ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

আদালতের রায়ে অভিবাসী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ ধরনের সামরিক শক্তি প্রয়োগে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমনে ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতেও একইভাবে সেনা মোতায়ন করার চেষ্টা করছেন।

আদালতের রায়ে বিচারক ইমারগাট বলেন, পোর্টল্যান্ডে বিদ্রোহ হয়েছে বা বিক্ষোভের কারণে সরকার ফেডারেল আইন প্রয়োগ করতে অক্ষম— এমন দাবি করার কোনো আইনি ভিত্তি নেই। ১০৬ পৃষ্ঠার এ আদেশে তিনি আরও বলেন, ছোট আকারের বিভিন্ন বিক্ষোভ কোনো অভিবাসন আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য বাধা তৈরি করেছে বলেও প্রমাণও নেই।

হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষার জন্য আইনি কর্তৃত্ব প্রয়োগ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শহরগুলোতে চলমান সহিংসতায় অন্ধ হয়ে বসে থাকবেন না এবং আমরা উচ্চ আদালতে ন্যায় বিচারের আশা করছি।

ধারণা করা হচ্ছে শুক্রবারের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ট্রাম্প প্রশাসন এবং এ মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এ বিষয়ে অরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর কাছে কোনো মন্তব্য করেনি।

গত সেপ্টেম্বরে দায়ের করা এ মামলায় পোর্টল্যান্ড শহর এবং অরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস অভিযোগ করে, সেনা মোতায়নের ন্যায্যতা প্রমাণ করার জন্য ছোট ছোট বিক্ষোভগুলোকে ও সহিংসতাগুলোকে অতিরঞ্জিত আকারে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসন।

ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পের এ ধরনের কর্মকাণ্ডকে ‘সামরিক ক্ষমতার অপব্যবহার’ হিসেবে মন্তব্য করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১৩ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১৩ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

১৩ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

১৩ ঘণ্টা আগে