ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন নৌবাহিনী অবশেষে নিশ্চিত করেছে যে, গত ৯ এপ্রিল থেকে নিখোঁজ এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স (নজরদারি) ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে চালকবিহীন এই অত্যাধুনিক ড্রোনটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে ঘটনাটিকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ (দুর্ঘটনা) হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, যা সাধারণত ২০ লাখ ডলারের বেশি ক্ষতি, প্রাণহানি বা স্থায়ী অক্ষমতার মতো বড় ধরনের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেলা নাভাল এয়ার স্টেশনের সম্পদ। ৯ তারিখ হরমুজ প্রণালিতে রুটিন ৩ ঘণ্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে। নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাতই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ড্রোনটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে, তা জানায়নি মার্কিন নৌবাহিনী। সর্বশেষ এটি আন্তর্জাতিক আকাশসীমায় পারস্য উপসাগরের ওপর ইরানের দিকে যেতে দেখা গেলেও, এটি ইরানের ভেতরে বিধ্বস্ত হয়েছে— এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। ড্রোনটি উদ্ধারে কোনো অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
এর আগে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন (টিএমজেড) জানিয়েছিল, ড্রোনটি পারস্য উপসাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত ১০ হাজার ফুটের নিচে নেমে আসে। তখন ধারণা করা হচ্ছিল, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় নজরদারি মিশন শেষ করে ইতালির সিগোনেলা নৌঘাঁটিতে ফেরার পথে ছিল ড্রোনটি।
ঘটনার সময় ড্রোনটির ট্রান্সপন্ডার থেকে ৭৭০০ কোড সম্প্রচার হচ্ছিল, যা সাধারণত আকাশপথে জরুরি পরিস্থিতি নির্দেশ করে। এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়, প্রথমে এটি ৭৪০০ কোড পাঠিয়েছিল, যা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সংকেত হিসেবে ব্যবহৃত হয়।
এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি। ‘ডানাযুক্ত উপগ্রহ’ (স্যাটেলাইট উইথ উইংস) নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থরোপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
১৭ ঘণ্টা আগে
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১ দিন আগে