ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে ৯৫ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাস হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার ওই বিল পাসের জন্য ভোটাভুটি হয়। এখন ওই বিলটি ডেমোক্রেট-সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। দুই মাসেরও বেশি আগে একই ধরনের একটি বিল সিনেটে পাস করা হয়। পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে পাস হওয়ার পর বিলটি আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।
শনিবার প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট ৪২৩টি ভোট পড়েছে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
ইউক্রেনের সংঘাত মোকাবেলায় দেশটিকে ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া গাজায় ৯ বিলিয়ন ডলার মানবিক সহায়তাসহ ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার এবং তাইওয়ানসহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য ৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।
এই বিল পাসের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ে তার দেশকে সমর্থন করে ইতিহাসকে সঠিক পথে পরিচালিত করতে চলেছেন মার্কিন আইনপ্রণেতারা।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নতুন মার্কিন আইন বিশ্বজুড়ে সংকটকে আরও গভীর করে তুলবে।

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।
১৫ ঘণ্টা আগে