ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই তেহরান চুক্তি করতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারও তিনি বলেছেন, ইরান যোগাযোগ করতে দেরি করে ফেলেছে বলে তিনি জানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউজে ইন্টার মায়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন। ইন্টার মায়ামিতেই খেলছেন বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ট্রাম্পের সঙ্গে দলের সাক্ষাতে তিনিও উপস্থিত ছিলেন।
ট্রাম্প বলেন, “তারা এখন ডাকছে। বলছে— ‘একটি চুক্তি করলে কেমন হয়?’ কিন্তু আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছ।”
ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যখন হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তার ঠিক একদিন আগেও সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও বৈঠকের পর আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয় দুপক্ষ থেকেই।
ওই আলোচনার প্রসঙ্গ টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবার বলেছেন ট্রাম্পের দাবির ঠিক বিপরীত কথা। এক্সে এক পোস্টে আরাগচি লিখেছেন, সাম্প্রতিক বৈঠকের সময় একটি চুক্তি করার সুযোগ ছিল। ইরানে হামলার কারণে সেই চুক্তির সুযোগ নষ্ট হয়ে গেছে।
এর আগে ট্রাম্পের ‘ইরানের বর্তমান নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহী’ বক্তব্যের জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানিও বলেছিলেন, ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয়।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ তেলের ওপর যে চাপ ফেলেছে তা কমাতে শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, তাদের নৌ বাহিনী শেষ, তিন দিনে ২৪টি জাহাজ। আমরা বিশ্ব জুড়ে থাকা ইরানি কূটনীতিকদের আশ্রয় প্রার্থনার আবেদন করতে এবং নতুন ও ভালো ইরান গড়ায় আমাদের সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১১ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১৩ ঘণ্টা আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১৩ ঘণ্টা আগে