শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন

ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি বছরের মার্চে বিশ্বের প্রথম জীবন্ত মানুষ হিসেবে ৬২ বছর বয়সী রিচার্ড স্লায়ম্যানের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তবে মাত্র দুই মাস পরই সেই মার্কিন নাগরিক রিচার্ড মারা গেছেন। শনিবার (১১ মে) রিচার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালে চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহে শূকরের কিডনিটি প্রতিস্থাপন করেছিলেন একদল চিকিৎসক।

এরপর দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি বাড়িতে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্ডের মৃত্যুর সঙ্গে কিডনি প্রতিস্থাপনের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাননি তারা।

তবে হঠাৎ করে কীভাবে তিনি মারা গেলেন সেটিও জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

রিচার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “স্ল্যায়ম্যানের আকস্মিক মৃত্যুতে প্রতিস্থাপন দল মর্মাহত। সম্প্রতি হওয়া কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যু হয়েছে এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি।”

রিচার্ড স্ল্যায়ম্যান অনেক আগে থেকে কিডনি রোগ ও টাইপ-২ ডায়াবেটিসে ভুগছিলেন।

২০১৮ সালে তার দেহে মানুষেরই একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু মাত্র ৫ বছর পর সেটি বিকল হওয়া শুরু করে। এরপর এ বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে তার দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়।

শূকরের কিডনি প্রতিস্থাপনের আগে রিচার্ড আবারও ডায়ালাইসিস করছিলেন। যা তার স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলেছিল।

শূকরের যে কিডনিটি রিচার্ডের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল সেটি আনা হয়েছিল ইজেনেসিসের কাছ থেকে। এটি ক্যামব্রিজভিত্তিক একটি ফার্মাসিউক্যাল কোম্পানি।

কিডনিটি নেওয়া হয়েছিল সিআরআইএসপিআর প্রযুক্তির মাধ্যমে জিনগত পরিবর্তন করা একটি শূকর থেকে। ওই কিডনিতে শূকরের জিন ফেলে দিয়ে মানুষের জিন যুক্ত করা হয়েছিল।

রিচার্ডের পরিবার জানিয়েছে, তিনি শূকরের কিডনি স্থাপনে রাজি হয়েছিলেন, আরও যেসব মানুষ কিডনি রোগে আক্রান্ত তাদের মধ্যে আশার সঞ্চার করার জন্য।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৩ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে