ডেস্ক, রাজনীতি ডটকম

গুলির বিকট শব্দ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদকর্মীদের বার্ষিক নৈশভোজ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প নিরাপদ আছেন এবং সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
আল জাজিরা, বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।
আল জাজিরা জানায়, সন্দেহভাজন বলে ধারণা করা এক ব্যক্তিকে ওই হোটেলের ভেতরের করিডোরে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে, তাকে ঘিরে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৈশভোজ চলাকালেই হঠাৎ গুলির শব্দ শোনা যায় যখন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং সংবাদকর্মীদের সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল।
একজন উপস্থিত ব্যক্তি বলেন, “সবাই তখন খাচ্ছিলেন এবং আলাপ করছিলেন, হঠাৎ করেই আমরা গুলির শব্দ শুনতে পাই। শব্দটি যেন আমাদের পেছন দিক থেকেই এসেছে— জোরালো, প্রতিধ্বনিত বিস্ফোরণের মতো।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে সংবাদকর্মীদের নৈশভোজের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়েছে এবং অনুষ্ঠানটি পুনর্নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে যোগ দেওয়া দুই হাজার ৬০০ অতিথির প্রায় সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান।
ট্রাম্প বলেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্পূর্ণ সুস্থ আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে অনুরোধ করেছে।
প্রেসিডেন্ট আরও জানান, সংবাদকর্মীদের নৈশভোজটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় নির্ধারণ করা হবে। তিনি শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
২০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১ দিন আগে
থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
১ দিন আগে