ইমরানের স্বাস্থ্য পরীক্ষা সরকারিতে, আদালত অবমাননার অভিযোগ দলের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৫: ৫৯
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানকে আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে সরকারি হাসপাতালে নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার (২২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানকে সরকারি হাসপাতালে নেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে পিটিআইয়ের পক্ষ থেকে আবেদনটি করা হয়েছে।

পিটিআইয়ের আইনবিষয়ক উপদেষ্টা নাঈম পাঞ্জুথা বলেন, ‘আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী’ এবং অন্যান্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানানো হয়েছে।

পাকিস্তানে এখনো ব্যাপক জনপ্রিয় ইমরান খান। ক্ষমতাধর সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরে ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।

রয়টার্স লিখেছে, ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সামরিক স্থাপনাতেও হামলা চালান। এবার তাকে জোর করে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে— এমন ধারণা তৈরি হলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে মঙ্গলবার তিন বিচারপতির একটি বেঞ্চ ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল।

কিন্তু সরকারি কর্মকর্তারা শুক্রবার রাতে ইমরান খানকে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যান। সেখানে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসককে সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়নি। এটিকেও আদালতের নির্দেশের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পিটিআই।

পিটিআই আদালতের নির্দেশের ব্যাখ্যায় বলছে, ইমরান খানকে অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে।

পিআইএমএসে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করার সময় সেখানে উপস্থিত ছিলেন তার বোন উজমা খান। তিনি গণমাধ্যমকে বলেন, শারীরিকভাবে তার ভাই সুস্থ আছেন। তবে ইমরান খান তাকে বলেছেন, ‘কারাগারে আমাকে বারবার নির্যাতন করা হচ্ছে।’

ইমরান খানকে নির্যাতনের অভিযোগের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে পাকিস্তানের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শুক্রবার বলেন, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ইমরান খানকে পিআইএমএসে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এদিকে ইমরান খানের সমর্থকরা রাতভর ইসলামাবাদের বিভিন্ন সড়কে অবস্থান করেন। পিটিআই নেতারা বলছেন, ইমরানকে হাসপাতালে নেওয়া ও আবার কারাগারে ফেরত পাঠানোর এই ঘটনা দলের ওপর চাপ আরও বাড়াবে। একই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বরের পরিকল্পিত প্রতিবাদ মিছিলের প্রস্তুতিও আরও জোরদার হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মিয়ানমারে বৌদ্ধ মঠে ধর্মীয় অনুষ্ঠানে সামরিক বাহিনীর হামলা, নিহত ১৪

মিয়াং টাউনশিপের সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশনের মুখপাত্র নওয়ে উ বলেন, মঠের প্রাঙ্গণে একটি যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হলে হতাহতের ঘটনা ঘটে। ম্যান্ডালয় শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্রামটি সাগাইংয়ের প্রতিরোধ আন্দোলনের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।

৩ ঘণ্টা আগে

অর্থনৈতিক পথ বন্ধের হুমকি, যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

আরাগচি লেখেন, ‘১৪ বছর আগে: ইতিহাসের সবচেয়ে পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞা; ব্যর্থ। ৮ বছর আগে: সর্বোচ্চ চাপ; ব্যর্থ। ৫ মাস আগে: নিঃশর্ত আত্মসমর্পণ; ব্যর্থ। আজ: ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান; এটিও ব্যর্থ হতে বাধ্য। আমরা এই সিনেমা আগেও দেখেছি। একই বুলশিট, শুধু হুমকিদাতারা ভিন্ন।’

৭ ঘণ্টা আগে

কলকাতা নিউমার্কেট এলাকার ১১ হোটেল বন্ধ, ১৭টিকে শোকজ

খবরে বলা হয়েছে, অভিযানের সময় হোটেল পরিদর্শন করে যেগুলোকেই অনুপযোগী পাওয়া গেছে, সেগুলো তৎক্ষণাৎ নোটিশ সেঁটে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অবস্থানরতদের বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও। অবিলম্বে হোটেল খালিও করতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। আবাসিকদের সরিয়ে হোটেল পুরোপুরি খালি করার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে প্র

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ ৭ বাংলাদেশির মরদেহ হস্তান্তর আটকে আছে আইনি প্রক্রিয়ায়

কলকাতাতেই মায়ের শেষকৃত্য করবেন জানিয়ে অনীক ডয়চে ভেলেকে বলেন, আত্মীয়-স্বজনরা বললেন এখানেই দাহ করতে। সেটাই করব। এর জন্য প্রয়োজনীয়ও কাগজপত্র, পাসপোর্ট ও ভিসার নথি আমরা জমা দিয়েছিলাম। আমরা মায়ের দাহ কলকাতায় করার অনুমতি পেয়েছি।

১৭ ঘণ্টা আগে