ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি এবং এরদোগান বাণিজ্য ও সামরিক খাতে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে বোয়িং বিমান কেনা, এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ নিয়ে চলমান আলোচনা রয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই আলোচনা ইতিবাচকভাবে শেষ হবে।
তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট এরদোগান এবং আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি!’
এরদোগান সবশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস সফর করেছিলেন। ট্রাম্পের ২০১৭–২১ মেয়াদে তাদের মধ্যে ব্যক্তিগত বন্ধন ঘনিষ্ঠ ছিল, তবে একই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ।
এর প্রধান কারণ ছিল সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এবং মস্কোর সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতা।
২০১৯ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্ক ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। এর জবাবে ওয়াশিংটন তুরস্কের কাছে পরিকল্পিত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বাতিল করে এবং বিমানটির যৌথ উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দেয়। পরবর্তীতে তুরস্ক এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে সম্মত হয়।

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’
১৮ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
২০ ঘণ্টা আগে
লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
১ দিন আগে
সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১ দিন আগে