৫ বছর পারমাণবিক কার্যক্রম স্থগিতে রাজি ইরান, ২০ বছরে অনড় যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
পারমাণবিক কর্মসূ্চি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। প্রতীকী ছবি

পাকিস্তানের ইসলামাবাদে সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হওয়ার দুই দিন পর আগামী পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম স্থগিতের প্রস্তাব দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র অন্তত ২০ বছরের জন্য এ কার্যক্রম স্থগিতের দাবিতে অনড় অবস্থান জানিয়ে ইরানের প্রস্তাব নাকচ করে দিয়েছে।

জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। এ খবরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার আশা একেবারেই শেষ হয়ে যায়নি বলে ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা নিয়ে দুই দেশ নিজেদের প্রস্তাব আদান-প্রদান করেছে। তবে সমঝোতায় পৌঁছাতে এখনো তাদের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে।

তা সত্ত্বেও এসব আলোচনা ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সামনে তাদের একটি দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে গত শনিবার আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির সংসদের স্পিকার বাঘের গালিবাফ, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

শনিবারের ওই বৈঠকে দিনভর দফায় দফায় দুপক্ষের মধ্যে আলোচনা হয়। পরে মধ্যরাতে দুই দেশের বিশেষজ্ঞ দল লিখিত শর্ত বিনিময় করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় যথেষ্ট অগ্রগতি হলেও শেষ পর্যন্ত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুপক্ষ আর একমত হতে পারেনি, আসেনি কোনো সমঝোতা।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ দিন ধরেই প্রশ্ন তুলে আসছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান বরাবরই তা অস্বীকার করে আসছে। তাদের দাবি, বেসামরিক ও শান্তিপূর্ণ কাজেই তারা পরমাণু শক্তিকে কাজে লাগাতে গবেষণা চালিয়ে আসছে।

ইসলামাবাদ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইরানকে আগামী ২০ বছর পারমাণবিক গবেষণার মূল কাঁচামাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে হবে। ইরান সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।

এবার নিউইয়র্ক টাইমস জানাল, ইরান পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে সম্মত হয়েছে। ২০ আর ৫ বছরের এই দূরত্ব শেষ পর্যন্ত ঘুচবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১৮ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে