ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট!

ডেস্ক, রাজনীতি ডটকম
টাইমের প্রচ্ছদে ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিন সপ্তাহও হয়নি। এর মধ্যেই কি না টেক জায়ান্ট টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্টে!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের প্রচ্ছদ তো অন্তত সে কথাই বলছে। তাতে স্পষ্টই দেখা যাচ্ছে— হোয়াইট হাউজের ‘রেজল্যুট ডেস্ক’, যেখানে বসে মার্কিন প্রেসিডেন্ট তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকেন, ঠিক সেখানে বসে রয়েছেন মাস্ক। তার হাতে কফির মগ। দুই পাশে যুক্তরাষ্ট্রের জাতীয় ও প্রেসিডেনশিয়াল পতাকা।

ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী, বলা যেতে পারে সর্বোচ্চ প্রভাবশালী কর্মকর্তাই ইলন মাস্ক। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তো তিনি নন। তাহলে কেন টাইমের প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারেই বসানো হয়েছে মাস্ককে?

টাইমের চলতি সংখ্যাটি খুললে মিলবে এর জবাব। এই সংখ্যায় মাস্ককে নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে তার শিরোনাম— ‘ওয়াশিংটনকে নিয়ে ইলন মাস্কের যুদ্ধের ভেতরের খবর’ (ইনসাইড ইলন মাস্ক’স ওয়ার অন ওয়াশিংটন)।

এই প্রতিবেদনের মূল বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের ওপর ইলন মাস্কের প্রভাব অপরিসীম। অন্যদিকে অবস্থাদৃষ্টে এটিই প্রতীয়মান যে ডোনাল্ড ট্রাম্প ছাড়া মাস্ক সম্ভবত আর কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নন। প্রকারান্তরে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারটির সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছেন মাস্ক।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজেই প্রেসিডেন্টের জন্য বসানো রয়েছে ওই বিশেষ টেবিল ও চেয়ার। সেখানে বসেই দেশ শাসন করে থাকেন মার্কিন প্রেসিডেন্ট, যে চেয়ারের অধিকর্তা এখন ডোনাল্ড ট্রাম্প।

ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সখ্য এখন আর নতুন কোনো খবর নয়। ট্রাম্প এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই আলোচনায় উঠে আসেন মাস্ক। ওই সময় জানা যায়, টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টুইটার) এই মালিক ট্রাম্পের নির্বাচনি প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন।

নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দরজা নিজের জন্য খুলে নেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় হোয়াইট হাউজে তার দ্বিতীয় অধ্যায়। এর আগেই নিজের প্রশাসন সাজিয়ে ফেলেন। তখনই সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামে নতুন একটি বিভাগ খুলে তার দায়িত্ব ইলন মাস্ক দেন ট্রাম্প।

ব্যয় সংকোচনের জন্য সরকারি কর্মচারীদের ছাঁটাই করার ক্ষমতা রয়েছে ট্রাম্প প্রশাসনের সংযোজন নতুন এই বিভাগের। সব কিছু মিলিয়ে সবাই এ বিষয়ে নিঃসন্দেহ, ট্রাম্পের ওপর মাস্কের প্রভাব যে কারও চেয়ে অনেক বেশিই।

মাস্কই কি তবে ট্রাম্প প্রশাসন চালাচ্ছেন?— এমন প্রশ্নও আড়ালে-আবডালে করে থাকেন অনেকেই। এ প্রশ্ন না হলেও টাইমের প্রচ্ছদ নিয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা। ট্রাম্পের উত্তর ছিল আরও অনেকবারের মতোই অভিনব। তিনি বলেন, ‘টাইম ম্যাগাজিন এখনো চালু আছে? জানতাম না।’

টাইমের প্রচ্ছদে ইলন মাস্কের উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়। ২০১৩ সালে প্রথমবারের মতো মাস্ক স্থান পান টাইমের প্রচ্ছদে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকার সূত্র ধরে। ২০২১ সালের ডিসেম্বরে টাইমের দৃষ্টিতে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ফের উঠে আসেন প্রচ্ছদে। সবশেষ গত বছরের ডিসেম্বরেই ফের মাস্ক উঠে আসেন টাইমের প্রচ্ছদে। এবার টাইমের প্রতিবেনের শিরোনাম ছিল ‘নাগরিক মাস্ক: তার পরবর্তী করণীয়ের তালিকায় কী কী আছে?’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৫ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

২০ ঘণ্টা আগে

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

১ দিন আগে