আমাকে মারার আগেই আমি খামেনিকে শেষ করেছি: ট্রাম্প

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৮: ১৮
ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও আয়াতুল্লাহ আলী খামেনি (ডানে)। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘সফল অভিযান’ ইরানের ভবিষ্যৎ নেতৃত্বকেও বড় সংকটে ফেলে দিয়েছে।

সোমবার (২ মার্চ) সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে ট্রাম্পের সঙ্গে তার কথোপকথন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি জানান, ‘২০২৪ সালে ট্রাম্পকে হত্যার ইরানি ষড়যন্ত্রের প্রসঙ্গে প্রশ্ন করলে ট্রাম্প তাকে বলেন, তারা আমাকে মারার জন্য দুইবার চেষ্টা করেছিল। সে (খামেনি) আমাকে মারার আগেই আমি তাকে শেষ করে দিয়েছি।’

তিনি আরও জানান, ট্রাম্প তাকে বলেছেন— ‘হামলাটি ছিল অভূতপূর্ব সফল। এটি ইরানের সম্ভাব্য উত্তরাধিকারীর প্রায় সবাইকে একসাথে সরিয়ে দিয়েছে। আমরা যাদের কথা ভাবছিলাম, তাদের কেউই এখন ক্ষমতায় আসতে পারবেন না, কারণ সবাই এখন মৃত।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই সামরিক অভিযান কতদিন স্থায়ী হতে পারে— জনাথন কার্লের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম এটি ৪ থেকে ৫ সপ্তাহের একটি অভিযান হবে। তবে এটি আরও কম সময়েও শেষ হতে পরে। আমি যেকোনো দীর্ঘমেয়াদী পরিস্থিতির জন্য প্রস্তুত।’

এ ছাড়া অভিযানে নিহত ৩ মার্কিন সেনার বিষয়ে শোক প্রকাশ করলেও যুদ্ধের নির্মম বাস্তবতাকে মেনে নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘এটি একটি যুদ্ধ এবং এখানে হতাহত থাকবেই। তবে এত বড় অভিযানে মাত্র ৩ জন আমেরিকান সৈন্য নিহত হওয়াকে আমাদের সাফল্য হিসেবে দেখছি।’

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। মূলত গত কয়েক মাস ধরে চলা চরম উত্তেজনার পরিস্থিতির ধারাবাহিকতায় ইরানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার থেকেই পালটা হামলা শুরু করেছে ইরান। আজ সোমবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এর আগে মধ্যপ্রাচ্যের দেশ— বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান।

এ ছাড়া সোমবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে খবর এসেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাকে বিশ্ব রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে সম্ভাব্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে