মার্কিন নির্বাচন নিয়ে চীন-রাশিয়া-ইরানের কারসাজি, মিলেছে নতুন প্রমাণ

ভয়েস অব আমেরিকা
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চীন, রাশিয়া ও ইরানের তৎপরতা মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে চীন, ইরান ও রাশিয়া ব্যাপকভাবে আমেরিকান ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নতুন প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি এমন দুটি হুমকি নিয়ে প্রতিবেদন পেশ করেছে গোয়েন্দা বিভাগ। সফটওয়্যার সংস্থা মাইক্রোসফট থেকে একটি ও সাইবার নিরাপত্তা সংস্থা রেকর্ডেড ফিউচার থেকে অন্য প্রতিদেনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে এসব দেশের সঙ্গে সম্পৃক্ত সাইবার কর্মীদের ক্রমবর্ধমান তৎপরতার বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। এদের সবার লক্ষ্য, যুক্তরাষ্ট্রের ভোটারদের বুথে যাওয়ার মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে জনমতকে প্রভাবিত করা।

মাইক্রোসফটের বক্তব্য অনুযায়ী, সবচেয়ে বড় আঘাতটি এসেছে চীন-সম্পৃক্ত সাইবার কর্মীদের পক্ষ থেকে, যারা গবেষকদের কাছে ‘স্প্যামোফ্লেজ’ বা ‘তাইজি ফ্লাড’ নামে পরিচিত।

মাইক্রোসফট জানিয়েছে, ‘চীনের প্রভাবিত করার অভিযান সম্প্রতি নতুন মোড় নিয়েছে। তারা বেশ কয়েকজন ডাউন-ব্যালট প্রার্থী ও কংগ্রেসের সদস্যের দিকে নজর দিয়েছে।’

প্রতিষ্ঠানটি সংস্থা আরও উল্লেখ করেছে, চীন সেপ্টেম্বর থেকে এই কর্মকাণ্ড শুরু করেছে এবং কমপক্ষে চারজন উল্লেখযোগ্য রিপাবলিকান আইনপ্রণেতাকে নিশানা করেছে তারা। এই আইনপ্রণেতারা বেইজিং সরকারের সমালোচক হিসেবে পরিচিত।

সম্প্রতি চীন-সম্পৃক্ত একাধিক অ্যাকাউন্ট থেকে টেক্সাসের রিপাবলিকান মাইকেল ম্যাককলকে নিশানা করা হয়েছে এবং হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ‘ব্যক্তিগত মুনাফার জন্য ক্ষমতার অপব্যবহার’ করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে।

গত মাসের শেষের দিকে আরেকটি ‘স্প্যামোফ্ল্যাজ’ টেনেসির রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নকে নিশানা করেছিল বলে জানিয়েছে মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে একই রকম প্রচেষ্টা দেখা গেছে, ৫ নভেম্বরে নির্বাচনে ব্ল্যাকবার্নের প্রতিপক্ষের হয়ে প্রচার করা হয়েছে।

আরও যাদের টার্গেট করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অ্যালাবামার রিপাবলিকান প্রতিনিধি ব্যারি মুর। ইসরায়েলকে সমর্থন করার জন্য তিনি সমালোচিত হয়েছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান রিপাবলিকান মার্কো রুবিয়োকে নিশানা করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

ওয়াশিংটনে চীনের দূতাবাস মাইক্রোসফটের প্রতিবেদনে তোলা অভিযোগগুলিকে প্রত্যাখ্যান করেছে।

এদিকে মাইক্রোসফট ও রেকর্ডেড ফিউচার তাদের রিপোর্টে সতর্ক করেছে, মার্কিন নির্বাচন প্রভাবিত করার তৎপরতায় বেইজিং একা নয়, অন্য দেশগুলোও যুক্ত রয়েছে।

প্রতিবেদনগুলোতে নির্দিষ্টভাবে সতর্ক করা হয়েছে, রাশিয়া-সম্পৃক্ত সাইবার কর্মী, যারা গবেষকদের কাছে ‘স্টর্ম-১৬৭৯’ বা ‘অপারেশন ওভারলোড’ নামে পরিচিত, গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ডের গতি বেড়েছে।

মাইক্রোসফটের রিপোর্ট বলছে, দুই সপ্তাহেরও কম সময় আগে ইরান পরিচালিত এক অনলাইন ব্যক্তিত্ব নিজেকে মিথ্যাভাবে আমেরিকান বলে পরিচয় দিতে শুরু করেন এবং উভয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করছেন বলে আমেরিকানদের এই ভোট বয়কট করার আহ্বান জানান।

চীনের মতো রাশিয়া ও ইরান বারবার দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্যোগে সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১১ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১৩ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৫ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে