ভয়ংকর 'মেগা সুনামি'র ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, নিশ্চিহ্ন হতে পারে উপকূলীয় এলাকা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভয়াবহ 'মেগা সুনামি'র ঝুঁকিতে রয়েছে, যা আঘাত হানলে দেশটির বিস্তৃত উপকূলীয় এলাকা এবং জনবসতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বিশেষজ্ঞরা এই সতর্কবার্তা দিয়েছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আলাস্কা, হাওয়াই ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল দীর্ঘদিন ধরেই এ ধরনের ঝুঁকির মুখে রয়েছে। কারণ সেগুলো দুর্যোগপ্রবণ অঞ্চলের খুব কাছাকাছি। বিশেষ করে পশ্চিম উপকূলের জন্য নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে’ প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, নর্থ ভ্যাঙ্কুভার দ্বীপ থেকে ক্যালিফোর্নিয়ার কেপ মেনডোসিনো পর্যন্ত বিস্তৃত ‘ক্যাসকাডিয়া সাবডাকশন জোন’। এ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হলে তা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে মিলিত হয়ে ভয়াবহ মেগা সুনামি ডেকে আনতে পারে। এতে উত্তর ক্যালিফোর্নিয়া, উত্তর ওরেগন এবং দক্ষিণ ওয়াশিংটনের বাসিন্দা ও সম্পদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে ওই ফল্টলাইনে ৮ মাত্রা বা তার বেশি শক্তির ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রায় ১৫ শতাংশ। এতে উপকূলীয় ভূমি সাড়ে ৬ ফুট পর্যন্ত ধসে যেতে পারে।

গবেষণার প্রধান লেখক ও ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক টিনা দুরা জানিয়েছেন, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে বড় ভূমিকম্প হলে উপকূলীয় বন্যাপ্রবণ এলাকা কতটা বাড়তে পারে, তা আগে কখনো হিসাব করা হয়নি। এর ফলে ভূমি ব্যবহারে বড় ধরনের প্রভাব পড়বে এবং পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে।

আলাস্কা: দুর্গম ভূপ্রকৃতি ও ঘনঘন ভূমিকম্পের কারণে এখানে ভূমিধসের ঝুঁকি বেশি।

হাওয়াই: আগ্নেয়দ্বীপগুলোতে অতীতে একাধিকবার মেগা সুনামি ঘটেছে। প্রায় এক লাখ পাঁচ হাজার বছর আগে লানাই দ্বীপে এক হাজার ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছিল। বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়া ও কিলাউইয়ার কারণে এখনো সেখানে বড় হুমকি রয়েছে।

পশ্চিম উপকূল: উত্তর আমেরিকার অন্যতম সক্রিয় ভূকম্পন এলাকা ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে আগামী কয়েক দশকের মধ্যেই বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ, যেখানে টেকটোনিক প্লেট সংঘর্ষে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ও অধিকাংশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

গবেষকরা উল্লেখ করেছেন, ৮ মাত্রার বেশি শক্তির ভূমিকম্প এ অঞ্চলে সর্বশেষ হয়েছিল ১৭০০ সালের ২৬ জানুয়ারি।

টিনা দুরা আরও বলেন, ক্যাসকাডিয়া এক বিশেষ অঞ্চল। যদিও এখানে জনসংখ্যা খুব বেশি নয়, তবে প্রায় সব মোহনায় বসতি রয়েছে, আর সেগুলোই ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে। আমার মতে, এখানে ভূমি ধসের প্রভাব বিশ্বে সাম্প্রতিক বড় ভূমিকম্পগুলোর চেয়েও ভয়াবহ হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পেন্টাগনের সতর্কতা— যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির চালাচ্ছে ইসরায়েল!

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য বাড়তে থাকায় নতুন এক উদ্বেগ সামনে এসেছে। বর্তমান ও সাবেক একাধিক মার্কিন কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে আশঙ্কার কারণে পেন্টাগন সম্প্রতি ইসরায়েলকে ঘিরে পালটা-গোয়েন্দা (কাউন্টারইন্টেলিজেন্স) হুমকি

১৫ ঘণ্টা আগে

সব তেলাপোকা এক হও— দিল্লিতে ‘জেন জি’দের নজিরবিহীন বিক্ষোভ

শনিবার দিল্লির যন্তর মন্তরে মোদি সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিপক এবং তার সঙ্গে জড়ো হওয়া শত শত তরুণ যে বিক্ষোভ প্রদর্শন করলেন, তা আর কোনো তামাশা বা রসিকতার পর্যায়ে নেই। বিক্ষোভে অংশ নেওয়া এক বিশাল জনসমুদ্রের উদ্দেশে দিপক বলেন, ‘মোদি সরকারের প্রতি আমাদের বার্তা একদম পরিষ্কার ও সহজ: শিক্ষা

১ দিন আগে

রুশ ভূখণ্ডে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, সেন্ট পিটার্সবার্গে জরুরি সতর্কতা

রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেন্দো জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের চারপাশের লেনিনগ্রাদ অঞ্চলে আকাশেই ১৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

১ দিন আগে

বিদ্যুৎ বিপর্যয়, মূল্যস্ফীতি, জনরোষ— যুদ্ধ শেষে ইরানের সামনে কঠিন বাস্তবতা

যুদ্ধকালীন জাতীয় ঐক্য পার হয়ে এক ঝুঁকিপূর্ণ ও চরম বাস্তবতার পথে পা বাড়াতে যাচ্ছে ইরান। এই বাস্তবতা হলো— দেশটির আকাশচুম্বী মূল্যস্ফীতি, অর্থনীতির ১০ শতাংশ সংকোচন, তীব্র বিদ্যুৎ বিপর্যয় এবং সরকারের নজিরবিহীন ভিন্নমত দমনের বিরুদ্ধে ওঠা তীব্র জনরোষের এক অগ্নিপরীক্ষা।

২ দিন আগে