খামেনিসহ শীর্ষ নেতারা জীবিত, ইরানের হামলা আত্মরক্ষার্থে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ০১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির অন্যান্য শীর্ষ নেতারাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তিনি৷

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া আব্বাস আরাগচির এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান কারও ওপর হামলা করতে আগ্রহী না। তারা কেবল আত্মরক্ষার স্বার্থে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

ইসরায়েলের আচমকা হামলার জবাবে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এতে মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের ইরান-ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠেছে।

এর মধ্যে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদাহ এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির অবস্থান ও বেঁচে থাকা নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে।

এসব গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার জানামতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাই জীবিত আছেন।

ইরান মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা কমাতে আগ্রহী বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন আব্বাস আরাগচি। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাদের ব্যাখ্যা করে জানিয়েছি—আমরা তাদের ওপর হামলার কোনো ইচ্ছা পোষণ করি না। শুধু আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছি।’

মধ্যপ্রাচ্যের ছয়টি আরব দেশকে উপসাগরীয় দেশ বলা হয়ে থাকে। এগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন। এর মধ্যে ওমান ছাড়া বাকি পাঁচ দেশেই মার্কিন স্থায়ী ঘাঁটি রয়েছে। ইসরায়েলের আক্রমণের জবাবে এর সবগুলোতেই হামলা চালিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এসব হামলা উপসাগরীয় দেশগুলোর ওপর নয়, বরং মার্কিন ঘাঁটি তাদের হামলা আত্মরক্ষার জন্য। এমন বার্তাই তিনি দিয়েছেন এসব দেশকে।

বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই বলেও জানান আরাগচি। তবে যুক্তরাষ্ট্র যদি চলমান পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে কাজ করতে চায়, ইরানের আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

আরাগচি বলেন, ‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা অবশ্যই উত্তেজনা কমাতে আগ্রহী।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে