ডেস্ক, রাজনীতি ডটকম

ভঙ্গিটা যিশুর, কিন্তু চেহারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক হাত অসুস্থ এক ব্যক্তির কপালে, আরেক হাতে অলৌকিক আলোর বিচ্ছুরণ। এদিকে যার কপালে ট্রাম্পের হাত, তার পরনে হাসপাতালের পোশাক, সামনে বসা চিকিৎসা কর্মী, পেছনে প্রার্থনারত স্বজন।
বিবিসির খবরে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবিটি দেখে মনে হয়, যিশুর বেশে ট্রাম্প যেন আর্তের সেবায় নিয়োজিত। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি ছবিই পোস্ট করেছিলেন ট্রাম্প। পরে তীব্র সমালোচনার মুখে ছবিটি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন তিনি।
যিশুর বেশে অসুস্থ ব্যক্তিকে সেবা করার প্রতীকী রূপের মধ্যেই অবশ্য ট্রাম্পের ছবিটি শেষ হয়নি। ওই ছবির পেছনের পটে একপাশে যুক্তরাষ্ট্রের পতাকা, ঈগল; আরেক পাশে স্ট্যাচু অব লিবার্টি, হোয়াইট হাউজ। পেছনের আকাশে ঈগলের পাশাপাশি উড়তে দেখা যায় যুদ্ধবিমানও। আর সূর্যের আলোর রেখা ভেদ করে আকাশ থেকে নেমে আসছেন কমান্ডোরা।
সমালোচকরা বলছেন, এ ছবিতে ট্রাম্পের অসুস্থ ব্যক্তির মাথায় হাত দেওয়ার অংশটি যিশুর অসুস্থ ব্যক্তিকে সারিয়ে তোলার প্রতীকী ছবির সঙ্গে হুবহু মিলে যায়। অন্যদিকে পেছনের ব্যাকগ্রাউন্ডে যুদ্ধবিমান আর কমান্ডোদের ব্যবহার করে ট্রাম্প বোঝাতে চেয়েছেন, পৃথিবীকে রক্ষা করতে আকাশ থেকে নেমে আসছে তার বাহিনী।
কেউ কেউ বলছেন, অসুস্থ ব্যক্তিটিও প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি নয়, বরং তার মাধ্যমে পৃথিবীকেই বুঝিয়েছেন ট্রাম্প। তিনি বোঝাতে চেয়েছেন, গোটা বিশ্বই অসুস্থতার মধ্যে রয়েছে, যেখান থেকে তিনিই ত্রাতা হিসেবে সবাইকে রক্ষা করতে পারেন।
ট্রাম্পের সমালোচকরা কেবল নয়, সমর্থক ও রক্ষণশীল হিসেবে পরিচিতরাও এ ছবির সমালোচনায় মুখর হয়েছেন। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে কাজ করা খ্রিষ্টান অ্যাক্টিভিস্ট শন ফিউচ লেখেন, ‘এটি অবিলম্বে মুছে ফেলা উচিত। কোনো প্রেক্ষাপটেই এই ধরনের ছবি গ্রহণযোগ্য নয়।’
রক্ষণশীল কর্মী রাইলি গেইনস লেখেন, ‘ঈশ্বরকে নিয়ে উপহাস করা সাজে না।’ খ্রিষ্টান ব্রডকাস্টিং নেটওয়ার্কের সাংবাদিক ডেভিড ব্রডি লেখেন, ‘এটি সীমা ছাড়িয়ে গেছে। একজন সমর্থক ট্রাম্পের লক্ষ্যকে সমর্থন করতে পারেন, কিন্তু এই ছবিকে নয়।’
এমন সব সমালোচনার মুখে ছবিটি সরিয়ে নিতে বাধ্য হন ট্রাম্প। তিনি অবশ্য ছবিতে নিজেকে চিকিৎসক হিসেবে দেখাতে চেয়েছিলেন বলেই দাবি করেছেন।
ছবিটিতে তাকে রেড ক্রসের একজন কর্মীর পাশে চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে বলে মনে করেছিলেন জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি একজন চিকিৎসকের ছবি হওয়ার কথা ছিল, যিনি মানুষকে সুস্থ করছেন। আর আমি তো মানুষকে সুস্থই করি। আমি মানুষের অনেক উন্নতি করি। তবে মানুষ বিভ্রান্ত হচ্ছিল। আমি কাউকে বিভ্রান্ত করতে চাইনি।
এই ছবিটির ঠিক কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের কট্টর সমালোচক পোপ চতুর্দশ লিওর সমালোচনা করে একটি দীর্ঘ বার্তা পোস্ট করেন। ওই পোস্টে ট্রাম্প বলেন, পোপ ‘অপরাধীদের ক্ষেত্রে দুর্বল’ এবং পররাষ্ট্রনীতি নিয়ে তার বোঝাপড়া ‘ভয়াবহ’।
এর আগে পোপ লিও ইরান যুদ্ধের নিন্দা জানান। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ‘অযৌক্তিক ও অমানবিক সহিংসতা’। ট্রাম্পের সমালোচনামূলক পোস্টের পরও পোপ বলেন, এ নিয়ে তার কিছু বলার নেই। তিনি বাইবেলের সুসমাচারের বাণী প্রচার করে যাবেন, কারণ এটিই তার প্রধান দায়িত্ব।
পরে হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে পোপকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ট্রাম্পও কোনো দুঃখপ্রকাশ করেননি। তিনি বলেন, ‘পোপ লিও ভুল কথা বলেছেন। ইরান নিয়ে আমি যা করছি, তিনি তার সম্পূর্ণ বিপক্ষে।’

চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সঙ্গে আলোচনা বসতে যাচ্ছে লেবানন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতরা এ বৈঠকে অংশ নেবেন। তবে হিজবুল্লাহ নেতা নাঈম কাশেম ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করে এ বৈঠক বাতিল করার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড বলেছে, ‘মার্কিন সামরিক বাহিনী ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সকল দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে।’
১৭ ঘণ্টা আগে
শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আলোচনায় বসেন, তখন পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুদ্ধের উন্মাদনা’ বন্ধ করার আহ্বান জানান।
১৯ ঘণ্টা আগে
এ ছাড়া লাফার্জের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আট সাবেক কর্মীও সন্ত্রাসবাদে অর্থায়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধান নির্বাহী ব্রুনো লাফোঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্রিশ্চিয়ান হেরোকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
২০ ঘণ্টা আগে