ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে পূর্বনির্ধারিত ব্যক্তিগত ও পারিবারিক এক সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।
প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জুন) এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
হারেৎজের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ইতামার বেন গাভিরকে ব্যক্তিগতভাবে মার্কিন দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার জন্য কড়া নির্দেশনা দেয় দূতাবাস কর্তৃপক্ষ।
একজন মন্ত্রীর জন্য মার্কিন দূতাবাসের এমন নজিরবিহীন শর্ত জুড়ে দেওয়াকে ‘ভিসা অনুমোদনে যুক্তরাষ্ট্রের চরম অনীহার স্পষ্ট ইঙ্গিত’ হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এই কূটনৈতিক টানাপোড়েন ও জটিলতার কারণেই শেষ মুহূর্তে বেন গাভির তার যুক্তরাষ্ট্রের পারিবারিক সফর বাতিল করার সিদ্ধান্ত নেন।
ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন গাভির দীর্ঘদিন ধরেই তার ফিলিস্তিনবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড, বিতর্কিত বক্তব্য এবং উগ্র আচরণের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তীব্রভাবে সমালোচিত। সবশেষ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্কি নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। বলেছেন, ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেন গাভিরের এই বিতর্কিত অতীত ও কট্টরপন্থি অবস্থানের কারণেই মার্কিন প্রশাসন তাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর ও কিছুটা অসম্মানজনক কূটনৈতিক কৌশল অবলম্বন করেছে।

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১৬ ঘণ্টা আগে
ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।
১ দিন আগে
বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।
১ দিন আগে