মাথার ওপর বি-২ বিমানের গর্জনে থমকে গেলেন পুতিন

ডেস্ক, রাজনীতি ডটকম

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লাল কার্পেট সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে করমর্দন করে হাঁটছিলেন তিনি।

ঠিক সে সময় মাথার ওপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ংকর বি-২ স্টিলথ বোমারু বিমান। আকস্মিক গর্জনে আকাশ-বাতাস কেঁপে ওঠে, আর হঠাৎ থমকে গিয়ে আকাশের দিকে তাকান পুতিন। কিছুক্ষণ পর ট্রাম্প হাসিমুখে তার কানে কিছু বললে আবারও স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করেন তিনি।

এ দৃশ্য ধরা পড়ে ২২ সেকেন্ডের এক ভিডিওতে, যা ইতোমধ্যেই ভাইরাল। ঘটনাটি ঘটে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পুতিনকে অভ্যর্থনা জানাতে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল এই ‘শক্তি প্রদর্শন’।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানের একটি বি-২ স্টিলথ বোমারু। প্রতিটির দাম প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। নর্থরপ গ্রুমম্যান নির্মিত এ বিমান ১৯৮০-এর দশকে তৈরি হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহরে যুক্ত হয় মাত্র ২১টি। একবার জ্বালানি নিয়ে এটি ছয় হাজার নটিক্যাল মাইল উড়তে পারে এবং আকাশে জ্বালানি ভরলে বিশ্বের যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম। আফগানিস্তান, লিবিয়া থেকে শুরু করে সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও ব্যবহৃত হয়েছে এ বোমারু।

৪০ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহনে সক্ষম এই বিমান একসঙ্গে ১৬টি পারমাণবিক বোমা বহন করতে পারে। পাশাপাশি ‘বাংকার বাস্টার’ জিবিইউ-৫৭এ/বি বোমাও বহন করতে সক্ষম, যা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনাও ধ্বংস করতে পারে।

পুতিন-ট্রাম্প বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে প্রত্যাশা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমাধান মিলতে পারে। তবে বৈঠক শেষে উভয়পক্ষ আলোচনা ‘ইতিবাচক’ বললেও যুদ্ধ থামানো বা সমাধানের কোনো অগ্রগতি হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত হাজারো প্রাণহানি ঘটেছে এবং সংঘাত চলছেই।

তথসূত্র: নিউইয়র্ক টাইমস, এনডিটিভি, বিবিসি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনের আগে তরুণ ভোটারদের নিয়ে চাপে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যে সরকারের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনে এই ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। আগামী নির্বাচন মেলোনির ডানপন্থি জোট ও মধ্য-বামপন্থি বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এগোচ্ছে।

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দুর্ঘটনার পরপরই ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারটি ঠিক কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১ দিন আগে

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা

১ দিন আগে

ইসরায়েলি দখলদারদের আগ্রাসন, পশ্চিম তীরে অবরুদ্ধ ফিলিস্তিনি ২ পরিবার

অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

১ দিন আগে