গাজায় ‘মৃত্যু ও ধ্বংস’ ডেকে এনেছে ইসরায়েল : গুতেরেস

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের জন্য ‘শুধুই মৃত্যু ও ধ্বংস’ নিয়ে এসেছে। জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ন হয়েছে।’

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর গতকাল শুক্রবার এক বক্তৃতায় জাতিসংঘের প্রধান আরও বলেন, ‘কোনো কিছুই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তিকে সমর্থন করতে পারে না।’

গুতেরেস বলেন, ‘১০ দিন আগে রাফাহ ক্রসিং পরিদর্শনের সময়, আমি প্রবীণ মানবতাবাদীদের সঙ্গে দেখা করেছি, যারা আমাকে স্পষ্টভাবে বলেছিলেন যে গাজার এমন সঙ্কট এবং দুর্ভোগ তারা কখনও দেখেননি।’

ফিলিস্তিনিদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন সাহায্যের দরজা বন্ধ করা হয়, তখন অনাহারের দরজা খুলে যায়। অর্ধেকেরও বেশি জনসংখ্যা -১০ লাখেরও বেশি মানুষ-বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি। গাজার শিশুরা আজ খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে।’

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে