তুরস্কে হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম

তুরস্কের একটি হাসপাতালের ওপর বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির।

মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক জানিয়েছেন, ওই দুর্ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক এবং এক হাসপাতাল কর্মী নিহত হয়েছেন।

আকবিয়িক জানিয়েছেন, দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি।

এনটিভি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি ছবিতে দেখা গেছে, এন্টালিয়া শহরের পথে মুগলার হাসপাতালের ছাদ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। সে সময় চারদিকে ঘন কুয়াশা ছিল।

তুর্কি মিডিয়ার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর হাসপাতালের ওপর আঘাত হেনে পাশের একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।

মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসপারতা প্রদেশে সামরিক বাহিনীর অনুশীলনের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় সেনা নিহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

২১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১ দিন আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে