ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২: ০৩
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানকে গোপনে গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৩ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েল ও মার্কিন বাহিনীর অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য তেহরানের কাছে সরবরাহ করছে মস্কো। মূলত ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার পাল্টা জবাব হিসেবে পুতিন এই কৌশল নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মার্কিন হামলার পর ভ্লাদিমির পুতিন ইরানকে সমর্থন দিচ্ছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, "আমার মনে হয় তিনি কিছুটা সাহায্য করছেন। সম্ভবত তিনি ভাবছেন আমরা তো ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?" তিনি আরও যোগ করেন, চীনও একই সুরে কথা বলতে পারে। তার মতে, দুই পক্ষই একে অপরের মিত্রদের সমর্থন দিচ্ছে, যা আন্তর্জাতিক সম্পর্কের এক সমান্তরাল বাস্তবতা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের-এর এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে— তেহরানকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পদের অবস্থানসংক্রান্ত তথ্য দিয়েছে মস্কো।

এসব তথ্যের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের সুনির্দিষ্ট অবস্থান তথা এগুলো কোথায় রয়েছে, সেই তথ্যও রয়েছে।

এর আগে সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছিল যে, রাশিয়া ইরানকে মার্কিন সেনা, জাহাজ এবং বিমানের গতিবিধি সংক্রান্ত গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। যদিও পেন্টাগনের বর্তমান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন যে, ইরানের সাথে চলমান উত্তজনায় রাশিয়া বা চীন খুব বড় কোনো প্রভাব ফেলছে না। ট্রাম্পের এই মন্তব্য সেই দাবিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

২ দিন আগে