ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। এই সংঘাতের মাঝে নেতানিয়াহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছেন হুতিদের প্রধান নেতা মোহাম্মদ আলী আল-হুতি। আজ সোমবার হুতি সমর্থিত আল-মাশিরাহ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুতি নেতা বলেন, ‘নেতানিয়াহুর শাসন অস্থায়ী এবং অচিরেই বিলুপ্ত হবে। ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে তাঁকে এই অনিবার্য পরিণতির কথা মাথায় রাখতে হবে।’ আল-হুতি জোর দিয়ে বলেন, ‘নিপীড়িতের বিজয় অবশ্যম্ভাবী। নেতানিয়াহু শিগগিরই ক্ষমতা থেকে অপসারিত হয়ে কারাবন্দী হবেন। সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হবে।’
সম্প্রতি ইসরায়েলে একাধিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ গত শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এতে ৩৩ জন আহত হন।
এই হামলার পর হুতি নেতা হেজাম আল-আসাদ বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থ। তাদের হৃৎপিণ্ড (তেল আবিব) আর নিরাপদ নয়। বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষাব্যবস্থার আর কোনো উপযোগিতা নেই।’
এ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দেশটির অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, যেমন—আয়রন ডোম ও ডেভিডস স্লিং সিস্টেম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। তিনি ঘোষণা করেন, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। দেশের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের জবাবে সামরিক গোয়েন্দা কৌশলকে অগ্রাধিকার দিচ্ছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর অভিযোগ, বৈশ্বিক নৌপথ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি হুতিরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুতিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে অভিযান চালানোর অঙ্গীকার করেছে। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় তারা। গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় হুতিরা। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
২১ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১ দিন আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১ দিন আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে