আঙুল ‘ট্রিগারে’— যুক্তরাষ্ট্রকে হুমকি ইরান কমান্ডারের

ডেস্ক, রাজনীতি ডটকম
আইআরজিসি'র প্রধান কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: সংগৃহীত

ইরানজুড়ে চলমান গণবিক্ষোভ ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর প্রধান কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ‘ভুল’ পদক্ষেপের জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের আঙুল ‘ট্রিগারে’ রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, অতীতের অভিজ্ঞতা ও ১২ দিনের যুদ্ধে পাওয়া শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যেন তারা কোনো ভুল হিসাব না করে। অন্যথায় আরও ‘বেদনাদায়ক ও অনুশোচনাপূর্ণ পরিণতি’ ভোগ করতে হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, তেহরান এখনো আলোচনায় আগ্রহী বলে যুক্তরাষ্ট্র মনে করছে। তবে একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর অংশ হিসেবে একটি শক্তিশালী মার্কিন নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

গত জুনে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমর্থনে ১২ দিনের যুদ্ধের পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া টানা বিক্ষোভ দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে এসব বিক্ষোভ উসকে দিচ্ছে। তার ভাষায়, এটি ১২ দিনের যুদ্ধে পরাজয়ের ‘কাপুরুষোচিত প্রতিশোধ’।

অন্যদিকে ইরানের যৌথ সামরিক কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানি বাহিনীর কাছে সব মার্কিন ঘাঁটি, স্বার্থ ও প্রভাবকেন্দ্র ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হলেও উভয়পক্ষই প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মস্কোয় চিকিৎসা নিচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল— কে কী পেতে চাইছে যুদ্ধ থেকে?

ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মাধ্যমে আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটে এবং দ্রুত সেখানে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসে; যারা নিজেদের জনগণ বা প্রতিবেশীদের জন্য আর হুমকি হবে না।

৫ ঘণ্টা আগে

চীন সফর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

ইরান যুদ্ধের কারণে মার্চের শেষের দিকে গুরুত্বপূর্ণ চীন সফর প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৬ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে পালটা হামলায় নিহত ৪

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলা শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাগদাদেই ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর এক ঘাঁটিতেও পালটা হামলা হয়েছে, যে

৭ ঘণ্টা আগে