আমরা জলদস্যুর মতো জাহাজ ধরি, এটি লাভজনক: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানি জাহাজ জব্দ করার অভিযানকে ‘জলদস্যুবৃত্তির’ সঙ্গে তুলনা করে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার এক জনসভায় তিনি অকপটে স্বীকার করেছেন, মার্কিন নৌবাহিনী ইরানি জাহাজ ও তেল দখল করছে এবং এটি একটি ‘লাভজনক ব্যবসা’। ট্রাম্পের এমন মন্তব্যে একদিকে তার সমর্থকরা উল্লাস করলেও, অন্যদিকে আইনি বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ।

গত শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, ‘আমরা জাহাজের ওপর অবতরণ করি এবং সেটির নিয়ন্ত্রণ নেই। আমরা জাহাজ, এর মালামাল এবং তেল—সবই দখল করে নেই। এটা বেশ লাভজনক একটি ব্যবসা।’

তার এই কথায় সমর্থকরা উল্লাস শুরু করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর তেহরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। তেল ও গ্যাস সরবরাহের প্রধান এই রুটটি বন্ধ হওয়ার পর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তারা অবরোধ নিশ্চিত করতে ৪৫টি জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ গত এপ্রিলে সাংবাদিকদের জানিয়েছিলেন, এই অবরোধ ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন স্পষ্ট করেছেন, ইরানি বন্দরে যাতায়াতকারী যেকোনো দেশের জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর এই তৎপরতাকে ট্রাম্প জলদস্যুবৃত্তির সঙ্গে তুলনা করায় আইনি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরানের টোল আরোপের পরিকল্পনার মধ্যে এই মন্তব্য নতুন বিতর্ক উসকে দিয়েছে।

এদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন যতদিন তাদের বন্দর অবরোধ করে রাখবে, ততদিন তারাও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১৯ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

২১ ঘণ্টা আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে